সাত দিনের মাথায় ফেনীর এসপিকে আবারও বদলি, নতুন দায়িত্বে জসিম উদ্দীন

ফেনী জেলার পুলিশ সুপারের (এসপি) দায়িত্ব নেওয়ার সাত দিনের মাথায় বদলি করা হয়েছে মো. হাবীবুল্লাহকে। তার স্থলে নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে। এ নিয়ে ১০ দিনের ব্যবধানে ফেনী ও গোপালগঞ্জের পুলিশ সুপার পদে দুই দফায় রদবদল করা হলো।
Source - www.risingbd.com ↗