জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর রাত সাড়ে ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
এর আগে বুধবার সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তাঁরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সহপাঠীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (৫৩তম আবর্তন) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আওরঙ্গজেব রমজান সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকা থেকে একটি রিকশায় ওঠেন। এ সময় অপরিচিত এক লোক রিকশাচালককে লাঠি দিয়ে আঘাত করতে গেলে তা রমজানের শরীরে লাগে। পরে এ বিষয়ে ওই লোকের কাছে জানতে চাইলে আবারও রমজানকে মারধর করা হয়। একপর্যায়ে তাকে পাশের একটি কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ।
শিক্ষার্থীকে মারধরের অভিযোগে দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বুধবার রাত নয়টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেএ ঘটনা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফেসবুক গ্রুপে পোস্ট করেন রমজানের সহপাঠীরা। বিষয়টি ছড়িয়ে পড়লে একদল শিক্ষার্থী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে রাত সোয়া ১০টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী আওরঙ্গজেব রমজান বলেন, ‘কেন মারছেন, জানতে চাইলে আমাকে হাত ধরে একটি ছোট কক্ষে নিয়ে যান। সেখানে আমার শরীরে লাথি মারাসহ বেধড়ক মারধর করা হয়।’
অবরোধ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামছুল আলম। এ সময় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তে কাজ চলছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা হয়েছে। উপাচার্যও বিষয়টি সমাধানে উদ্যোগ নিয়েছেন।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে সেনা সদস্যের অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। পরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করে মীমাংসা করা হয়েছে।

Source - www.prothomalo.com ↗