খুলনা নগরে একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে নগরের দক্ষিণ টুটপাড়া খ্রিষ্টিয়ান পাড়া এলাকায় ছোট খালপাড় জনকল্যাণ স্কুলের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা গুলি করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মিল্টন বারিকদার। তিনি বেসরকারি সংস্থা সিএএস আভা সেন্টারের জেনারেল ম্যানেজার। তাঁর অভিযোগ, কয়েকজন ব্যক্তি বিভিন্ন সময় তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় আজ তিন ব্যক্তি তাঁর বাড়ির সামনে গিয়ে গুলি ছোড়েন।
মিল্টন বারিকদার প্রথম আলোকে বলেন, কয়েকজন ব্যক্তি তাঁর কাছে সাড়ে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন। তাঁদের দাবি ছিল, তাঁদের দলের চারজন সদস্য আটক রয়েছেন। তাঁদের ছাড়িয়ে আনতে দিতে হবে আড়াই লাখ টাকা। এ ছাড়া তাঁদের দলে ৭০ জন সদস্য রয়েছেন দাবি করে প্রত্যেককে মিষ্টি খাওয়ানোর জন্য পাঁচ হাজার টাকা করে মোট সাড়ে তিন লাখ টাকা চান তাঁরা।
খুলনায় চাঁদা না পেয়ে এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি

মিল্টন বারিকদার বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে মুখোশ পরা তিন ব্যক্তি মোটরসাইকেলে করে তাঁর বাড়ির সামনে আসেন। তাঁরা তাঁর স্ত্রীকে ডেকে মিল্টনকে বাসার বাইরে আসতে বলেন। তাঁর স্ত্রী বাড়ির ফটক বন্ধ করে দিলে ওই ব্যক্তিরা তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে বাড়ি লক্ষ্য করে একটি ফাঁকা গুলি ছুড়ে তাঁরা চলে যান।
খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহতএর আগে ১৬ নভেম্বর খুলনা সদর থানায় লিখিত অভিযোগ দেন মিল্টন বারিকদার। অভিযোগে তিনি উল্লেখ করেন, রিচার্ড বেঞ্জামিন বিশ্বাস (বিন্দু) ও তাঁর সহযোগীদের মাধ্যমে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্নভাবে হুমকি, হয়রানি ও চাঁদা দাবির শিকার হচ্ছেন। এতে তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রায় ১০ দিন আগে মিল্টন বারিকদারের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুজনকে থানায় হেফাজতে নেওয়া হয়েছিল। পরে মিল্টন, স্থানীয় চার্চের পালকসহ কয়েকজন এসে নিজেরাই বিষয়টি সমাধান করবেন বলে তাঁদের জিম্মায় ওই দুজনকে মুচলেকা দিয়ে নিয়ে যান। গুলির ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাঁকে আবারও এজাহার দিতে বলা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খুলনায় চাঁদা চাওয়ায় রেস্তোরাঁ বন্ধ, পুলিশের আশ্বাসে খোলার পর গুলিএর আগে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে রাত ৯টার মধ্যে খুলনা নগরের ছয়টি স্থানে গুলির ঘটনা ঘটে। এর মধ্যে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক আবদুল হালিমকে গুলি করে হত্যা করা হয়।
খুলনায় বিএনপি নেতাকে গুলি

Source - www.prothomalo.com ↗