বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে হতে যাচ্ছে ১৭ হাজার টাকা। প্রতি ডলার ১২৪ টাকা ধরে হিসাব করলে শ্রমিকের ন্যূনতম মজুরি দাঁড়ায় ১৩৭ ডলার, যা এত দিন ছিল প্রায় ১০১ ডলার। তার মানে, মজুরি বাড়ছে প্রায় ৩৬ ডলার।
বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক দেশ। যদিও শ্রমিকের মজুরি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে। তবে গতকাল মঙ্গলবার ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের পর বাংলাদেশের অবস্থান কিছুটা উন্নতি হয়েছে। ডলারের হিসাবে বাংলাদেশের পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি এখন ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি।
২০২৩ সালের ডিসেম্বরে যখন তৈরি পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা কার্যকর হয়, তখন ডলারের বিনিময় হার ছিল ১১০ দশমিক ৫০ টাকা। সেই হিসাবে ন্যূনতম মজুরি দাঁড়ায় ১১৩ ডলার। তিন বছরের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়ে হয়েছে ১২৪ টাকা। অর্থাৎ ডলারের হিসাবে এখন ন্যূনতম মজুরি দাঁড়ায় ১০১ ডলার।
বাংলাদেশের পোশাকশ্রমিকের মজুরি কোন প্রতিদ্বন্দ্বী দেশের চেয়ে বেশি

বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম শীর্ষ ক্রেতা সুইডেনভিত্তিক এইচঅ্যান্ডএম গ্রুপের গত মার্চের হালনাগাদ তথ্য অনুযায়ী, তুরস্কে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৬৬৭ মার্কিন ডলার। এ ছাড়া চীনে ২৯৪, কম্বোডিয়ায় ২০৮, ইন্দোনেশিয়ায় ১৭২, ভিয়েতনামে ১৬৩, পাকিস্তানে ১৩৫ ও ভারতে ১২৪ ডলার। তখন এই সাত দেশের পর বাংলাদেশের অবস্থান ছিল।
অবশ্য গতকাল নতুন মজুরিকাঠামো হওয়ার পর ভারত ও পাকিস্তানের ওপরের অবস্থানে উঠেছে বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি। তার মানে, তুরস্ক, চীন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের পর বাংলাদেশের মজুরি ১৩৭ ডলার। তারপরের অবস্থানে থাকবে পাকিস্তান ও ভারতের ন্যূনতম মজুরি।
বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৩৭ ডলার হলেও তৃতীয় গ্রেডে মজুরি হয়েছে ১৫৫ ডলার। এ ছাড়া দ্বিতীয় গ্রেডে ১৬১ ডলার এবং প্রথম গ্রেডে ১৭৩ ডলার নির্ধারণ হয়েছে।

Source - www.prothomalo.com ↗