বাড়ির সামনে জড়ো হয়েছেন একদল যুবক। তাঁদের কেউ অবস্থান নিয়েছেন ফটকের সামনে, কেউ বাড়ির চারপাশে। কেউ যাতে পালাতে না পারেন, সে জন্য নেতা-কর্মীদের সতর্ক করছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। একপর্যায়ে নিজেই বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢোকেন। এরপর বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে একে একে লোকজনকে নিচে নামিয়ে আনেন। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বুধবার বিকেলে রাজধানীর গুলশানের ৪১ নম্বর সড়কের ৭৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি থেকে আওয়ামী লীগের নেতা-কর্মী সন্দেহে ২০ জনকে আটক করে পুলিশে দিয়েছেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
আটকের এ ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন নয়ন। ভিডিওতে দেখা যায়, বাড়িটির নিচতলায় একটি ডেন্টাল ক্লিনিক ও সেলুনের সাইনবোর্ড রয়েছে। বিকেলে নেতা-কর্মীদের নিয়ে সেখানে যান নয়ন। বাড়ির চারপাশে অবস্থান নিয়ে কাউকে পালাতে না দেওয়ার নির্দেশ দেন তিনি। এরপর প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেন। পরে ভবনের বিভিন্ন কক্ষে ঢুকে লোকজনকে বের করে নিয়ে আসেন।
এবার বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদলের নেতা–কর্মীরা বুধবার বিকেলে গুলশানে বাড়ি ঘিরে ফেলেনপরে পুলিশ সদস্যরা বাড়ির ভেতর থেকে একে একে কয়েকজনকে নিচে নামিয়ে ভবনের পার্কিং এলাকায় জড়ো করেন। এ সময় যুবদলের এক কর্মীকে বলতে শোনা যায়, ‘তারা নাশকতা করতে আসছিল। ছাত্রলীগ, যুবলীগের সবডিরে ধরছি।’ নয়নকে বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালাতেও দেখা যায়। একপর্যায়ে কয়েকজনের পাসপোর্ট, মুঠোফোন ও মানিব্যাগ পুলিশের কাছে বুঝিয়ে দেন তিনি। পুলিশকে উদ্দেশ করে তাঁকে বলতে শোনা যায়, ‘যারা নিরপরাধ তাদের ছেড়ে দেবেন।’
এরপর বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে ঘটনার ব্যাখ্যা দেন নয়ন। তিনি বলেন, সকালে খবর পেয়েছিলেন, বিকেল চারটার দিকে গোপালগঞ্জ থেকে কয়েকজন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বনানী থানা শ্রমিক লীগের সভাপতির নেতৃত্বে কিছু লোক ওই বাসায় গোপন বৈঠক করবেন। খবর পেয়ে তাঁরা সেখানে যান। ভবনটির পেছনের জানালার একটি অংশ কেটে বের হওয়ার পথ করা আছে বলেও দাবি করেন তিনি। তাঁদের উপস্থিতির খবর পেয়ে কয়েকজন ওই পথ দিয়ে পালিয়ে গেছেন। সব মিলিয়ে ২০ থেকে ২২ জনকে পুলিশ আটক করেছে বলে দাবি করেন নয়ন।
রবিউল ইসলাম নয়ন বলেন, ডিসেম্বর সামনে রেখে তাঁরা সেখানে পরিকল্পনা করছিলেন। ঢাকা মহানগরের কোথাও আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করলে তাঁদের প্রতিহত করবেন তাঁরা।
ভিডিওতে বাড়িটির সামনে নয়ন ও তাঁর অনুসারীদের স্লোগান দিতেও দেখা যায়। তাঁদের ‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’ এবং ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিতে শোনা যায়। পরে পুলিশ সদস্যরা আটক ব্যক্তিদের গাড়িতে তুলে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত হতে বুধবার সন্ধ্যা থেকে পুলিশের গুলশান বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। পরে রাত পৌনে ১২টার দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর প্রথম আলোকে বলেন, গুলশানের একটি বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী সন্দেহে ২০ জনকে আটক করা হয়েছে। যুবদলের নেতা-কর্মীরা তাঁদের আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এভাবে বাড়ি ঘেরাও করে কাউকে আটক করতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই।
পনির, পার্সিমন ফল খাইয়ে ওয়ার্ড যুবলীগের এক নেতাকে আটক
যুবলীগের ওয়ার্ড পর্যায়ের এই নেতাকে আটকের পর পার্সিমন ফল খাওয়াচ্ছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। পরে ওই যুবককে পুলিশে দেন তিনিরবিউল ইসলাম নয়নের ফেসবুকে শেয়ার করা আরেকটি ভিডিওতে দেখা গেছে, যুবলীগ নেতা পরিচয়ে রহমতুল্লাহ শান্ত নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছেন তিনি। পুলিশে সোপর্দ করার আগে তাঁকে পনির ও পার্সিমন ফল খাওয়াতে দেখা যায়। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে জাভেদ দিদার নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশে দেন নয়ন। এ ঘটনার ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি। ভিডিওতে দেখা যায়, আটকের পর ওই ব্যক্তিকে সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন নয়ন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Source - www.prothomalo.com ↗