কিশোর বয়সে বাবাকে হারান মোহাম্মদ আলী প্রধান (৭৭)। পৈতৃক জমিজমা ছিল না তাঁর। তখন থেকে সংসারের হাল ধরেন। কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। ১৯৭৫ সাল থেকে শুরু করেন ঘটকালি। প্রথমে শখের বশে করতেন। পরে সেটি তাঁর পেশায় রূপ নেয়।
পারিশ্রমিক বা উপহার হিসেবে পাত্র-পাত্রীপক্ষের কাছ থেকে যা পান, তা দিয়ে চলছে তাঁর সংসার। প্রায় ৫১ বছর ধরে আঁকড়ে আছেন এ পেশায়। মোহাম্মদ আলী প্রধানের দাবি, তিনি এ পর্যন্ত ৫২০টি বিয়ের ঘটকালি করেছেন। এটি করে সংসারে এনেছেন সচ্ছলতাও।
মোহাম্মদ আলীর বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সানকিভাঙা গ্রামে। ওই গ্রামের মৃত মনসুর আলী প্রধানের ছেলে তিনি। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি বড়। মোহাম্মদ আলী প্রধানের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁর স্ত্রী আড়াই বছর আগে মারা গেছেন। বর্তমানে তিনি মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে থাকছেন।
৫১ বছরে ৫০০ বিয়ে দিয়েছেন ঘটক মোহাম্মদ আলী

চাঁদপুর সদর, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন এলাকায় প্রাপ্তবয়স্ক (উপযুক্ত) পাত্রপাত্রীর বিয়ের মধ্যস্থতা করছেন তিনি। এলাকায় ‘ঘটক মোহাম্মদ আলী ভাই’ নামে তিনি পরিচিত।
ঘটক মোহাম্মদ আলী প্রধান গত রোববার বেলা ১১টায় মতলব দক্ষিণের নবকলস এলাকায় একটি চায়ের দোকানে বসে কয়েকজনের সঙ্গে বসে কথা বলছিলেন মোহাম্মদ আলী। এ সময় তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, সেখানে এক মেয়ের বিয়ের ব্যাপারে তার (মেয়ের) অভিভাবকদের সঙ্গে কথাবার্তা বলছেন তিনি। কথা বলার ফাঁকে উঠে আসে তাঁর জীবনের নানা কথা, নানা প্রসঙ্গ।
মোহাম্মদ আলী প্রধান বলেন, তিনি চতুর্থ শ্রেণিতে যখন পড়তেন, তখন তাঁর বাবা মারা যান। সে সময় তাঁর বয়স ছিল ১১ বছর। বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবার মৃত্যুতে সংসারের ভার বর্তায় তাঁর কাঁধে। অর্থাভাবে নবম শ্রেণির পর আর পড়েননি। মা ও দুই বোনের সংসারের খরচ জোগাতে কিশোর বয়সেই কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। এতে ঠিকমতো চলত না সংসার। ১৯৭৫ সালে শুরু করেন ঘটকালি। প্রথমে শখের বশে দু-একটি বিয়ের ঘটকালি করতেন। পরে এটি তাঁর পেশা ও নেশায় রূপ নেয়। জেলার মতলব দক্ষিণ, মতলব উত্তর, চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলা এবং পাশের জেলাগুলোতেও ছেলে-মেয়ের চার হাত এক করছেন তিনি। ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লাসহ আরও বিভিন্ন এলাকায় গিয়েও এ কাজ করছেন।
মোহাম্মদ আলী প্রধান বলেন, ৫১ বছর ধরে এ কাজে আছেন। এ পর্যন্ত মোট ৫২০ ছেলে-মেয়েকে পাত্রস্থ করেছেন। প্রতিটি বিয়ের রেজিস্ট্রেশন হয়েছে, পারিশ্রমিক হিসেবে পাত্র বা পাত্রীপক্ষ তাঁকে খুশি হয়ে যা দেয়, তা-ই নেন। এ দিয়ে চলে তাঁর সংসার। সংসারের সচ্ছলতাও এসেছে। এক ছেলেকে বিদেশ পাঠিয়েছেন। দুই মেয়েকে ভালো পরিবারে বিয়ে দিয়েছেন। গরিব মেয়েদের বিয়ের ঘটকালি করে কোনো পারিশ্রমিক বা উপহার নেন না। বিনা পারিশ্রমিকে ৩০ থেকে ৩৫টি মেয়ের বিয়ের ঘটকালি করেছেন। নদীভাঙনে পৈতৃক ঘরবাড়ি বিলীন হওয়ায় ১৯৯৫ সালে মতলব উত্তর ছেড়ে মতলব দক্ষিণের নবকলস এলাকায় বাস করছেন। নিজের তৈরি বাড়িতে পরিবার নিয়ে থাকছেন সেখানে। এখন বয়স ৭৭ চলছে। তবু এই কাজ করছেন। পকেটের টাকা খরচ করেও অনেক গরিব মেয়েকে পাত্রস্থ করছেন। পাত্রপাত্রীর চার হাত এক করে দিতে পারলেই মনে শান্তি লাগে। যত দিন বেঁচে থাকবেন, তত দিন এ কাজ করে যাবেন।
উপজেলা সদরের এক কলেজশিক্ষক ঘটক মোহাম্মদ আলীর মাধ্যমে তাঁর মেয়েকে বিয়ে দিয়েছেন। জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ওই কলেজশিক্ষক বলেন, ঘটক মোহাম্মদ আলী আন্তরিকতার সঙ্গে তাঁর মেয়ের বিয়ের কাজটি করেছেন। ওই ঘটক তাঁর কাছ থেকে তেমন টাকাপয়সা চাননি। তাঁকে কিছু পারিশ্রমিক দিয়েছেন। পাত্র বা পাত্রীপক্ষের কাছে কোনো তথ্য গোপন করেন না তিনি।
কে এম ইশমাম, ইউএনও, মতলব দক্ষিণ ঘটকালি একটি সম্মানজনক ও পুণ্যের কাজ। বৃদ্ধ বয়সেও ওই ঘটক যেভাবে পেশাটি চালিয়ে যাচ্ছেন, তা দৃষ্টান্ত।মতলব উত্তর উপজেলার নাউরী এলাকার মো. ইব্রাহিম বলেন, মাসখানেক আগে মোহাম্মদ আলীর মাধ্যমে তাঁর মেয়ের বিয়ে হয়েছে। তাঁর মাধ্যমে মেয়েকে ভালো জায়গায় পাত্রস্থ করায় তিনি খুশি।
মোহাম্মদ আলীর বিষয়ে কথা হয় উপজেলার নবকলস এলাকার কাজি অফিসের কাজি সোহেল আহম্মদের সঙ্গে। তিনি বলেন, মোহাম্মদ আলীকে তিনি অনেক দিন ধরেই চেনেন। তাঁর ঘটকালিতে অনেক ছেলে-মেয়ের বিয়ে হয়েছে। তাঁর কার্যালয়েও অন্তত ২০টি বিয়ের রেজিস্ট্রেশন হয়েছে।
মোহাম্মদ আলীর ঘটকালির বিষয়ে কথা হয় মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মামুন মৃধার সঙ্গে। তিনি বলেন, মোহাম্মদ আলী অনেক বছর ধরে ঘটকালির কাজ করছেন। এ কাজে তাঁর সুনাম রয়েছে। বৃদ্ধ বয়সেও তিনি ভালোভাবে ঘটকালি করে যাচ্ছেন।
ঘটক মোহাম্মদ আলী প্রধানকে চেনেন বলে জানিয়েছেন মতলব দক্ষিণের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম। তিনি প্রথম আলোকে বলেন, ঘটকালি একটি সম্মানজনক ও পুণ্যের কাজ। বৃদ্ধ বয়সেও ওই ঘটক যেভাবে পেশাটি চালিয়ে যাচ্ছেন, তা দৃষ্টান্ত।

Source - www.prothomalo.com ↗