বর্তমান সময়ে সি-ফুডের (সামুদ্রিক খাবার) জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে মুসলমানদের মনে একটি সাধারণ প্রশ্ন প্রায়ই দেখা দেয়, চিংড়ি, কাঁকড়া, শামুক, ঝিনুক বা অক্টোপাস—প্রায় একই ধরনের এই সামুদ্রিক প্রাণীগুলোর সবই কি খাওয়া বৈধ নাকি কোনোটার বিধান ভিন্ন?
এর প্রথম উত্তর হলো, এ বিষয়ে ইসলামি আইনশাস্ত্রের (ফিকহ) চার মাজহাবের (হানাফি, শাফেয়ি, মালেকি ও হাম্বলি) মধ্যে গুরুত্বপূর্ণ ও তাত্ত্বিক মতপার্থক্য রয়েছে। কোরআন, সহিহ হাদিস ও চার মাজহাবের প্রামাণ্য ফিকহ গ্রন্থগুলোর আলোকে সামুদ্রিক প্রাণী খাওয়ার বিস্তারিত বিধান আলোচনা করা হলো।
‘শুধু মাছ’ বনাম ‘সব জলজ প্রাণী’
পবিত্র কোরআনে সমুদ্রের খাবারের বৈধতা ঘোষণা করে আল্লাহ–তাআলা বলেছেন, ‘তোমাদের জন্য সমুদ্রের শিকার ও তার খাদ্য হালাল করা হয়েছে, তোমাদের ও মুসাফিরদের ভোগের জন্য...।’ (সুরা মায়িদা, আয়াত: ৯৬)
চিংড়ি, কাঁকড়া, শামুক, অক্টোপাস: কোনটা খাওয়া হালাল, কোনটা নয়

এই আয়াত এবং এ-সংক্রান্ত হাদিসগুলোর ব্যাখ্যায় ফকিহরা দুটি প্রধান ধারায় বিভক্ত হয়েছেন:
১. হানাফি মাজহাবের মূলনীতি: পানিতে বসবাসকারী প্রাণীদের মধ্যে শুধু ‘মাছ’ (সামাক) শ্রেণির প্রাণীগুলোই খাওয়া হালাল। মাছ ছাড়া পানির অন্য কোনো প্রাণী (যেমন—ব্যাঙ, কুমির, কচ্ছপ, কাঁকড়া, সাপ, শামুক, ঝিনুক বা অক্টোপাস) খাওয়া জায়েজ নয়; বরং এগুলো মাকরুহে তাহরিমি (হারামের পর্যায়ভুক্ত)
এর কারণ পবিত্র কোরআনের সুরা আরাফের ১৫৭ নম্বর আয়াত, যেখানে আল্লাহ–তাআলা অপবিত্র ও স্বভাবগতভাবে ঘৃণিত বস্তু (খাবায়িস) হারাম ঘোষণা করেছেন।
ইমাম বুরহানুদ্দিন লিখেছেন, ‘পানির প্রাণীদের মধ্যে মাছ ব্যতীত অন্য কোনো প্রাণী খাওয়া জায়েজ নয়; কারণ মাছ ব্যতীত অন্যান্য জলজ প্রাণী (যেমন ব্যাঙ, কাঁকড়া, কচ্ছপ) স্বভাবগতভাবে অপবিত্র ও ঘৃণিত (খাবায়িস)-এর অন্তর্ভুক্ত।’ (আল-মারগিনানি, আল-হিদায়া ফি শারহি বিদায়াতিল মুবতাদি, ৪/৩৫২, দারু ইহইয়াইত তুরাসিল আরাবি, বৈরুত)
তবে পানিতে প্রাকৃতিকভাবে মরে ভেসে ওঠা মাছ ছাড়া যেকোনো মাছ জবাই ছাড়াই খাওয়া হালাল।
হানাফি মাজহাবে কাঁকড়া খাওয়া বৈধ নয় (মাকরুহে তাহরিমি)। কারণ, কাঁকড়া মাছের অন্তর্ভুক্ত নয় এবং জল ও স্থল উভয় জায়গায় বিচরণ করে।যে ৬ ধরনের খাবার মুসলমানের জন্য খাওয়া হারাম২. শাফেয়ি, মালেকি ও হাম্বলি মূলনীতি: স্থলে বসবাস করে না—এমন পূর্ণাঙ্গ জলজ সব প্রাণীই (মাছ, কাঁকড়া, অক্টোপাস, স্কুইড, তিমি, হাঙর ইত্যাদি) খাওয়া হালাল।
রাসুল (সা.) সমুদ্রের পানি সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘এর পানি পবিত্র এবং এর মৃত প্রাণী হালাল।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৮৩)
তবে যেসব প্রাণী জল ও স্থল উভয় স্থানেই বসবাস করে (উভচর প্রাণী, যেমন—ব্যাঙ, কুমির, কচ্ছপ, জলজ সাপ), সেগুলোর ব্যাপারে শাফেয়ি ও হাম্বলি মাজহাবেও নিষেধাজ্ঞা রয়েছে। শুধু মালেকি মাজহাবে সামুদ্রিক সব প্রাণীই শর্তহীনভাবে বৈধ।
সুনির্দিষ্ট কয়েকটি সি-ফুড
ক. চিংড়ি: হানাফি মাজহাবে চিংড়ি খাওয়া হালাল, যদিও কিছু ফকিহ একে মাকরুহে তানজিহি (অনুত্তম) বলেছেন।
শাফেয়ি, মালেকি ও হাম্বলি মাজহাবে চিংড়ি সম্পূর্ণ হালাল।
খ. কাঁকড়া: হানাফি মাজহাবে কাঁকড়া খাওয়া বৈধ নয় (মাকরুহে তাহরিমি)। কারণ, কাঁকড়া মাছের অন্তর্ভুক্ত নয় এবং জল ও স্থল উভয় জায়গায় বিচরণ করে।
শাফেয়ি, মালেকি ও হাম্বলি মাজহাবে কাঁকড়া হালাল। সামুদ্রিক প্রাণীর সাধারণ বৈধতার আওতায় এটি পড়ে।
গ. অক্টোপাস ও স্কুইড: হানাফি মাজহাবে এগুলো মাছের শ্রেণিভুক্ত নয় বলে খাওয়া জায়েজ নয় (মাকরুহে তাহরিমি)।
শাফেয়ি, মালেকি ও হাম্বলি মাজহাবে সামুদ্রিক প্রাণী হিসেবে এগুলো খাওয়া হালাল।
ঘ. শামুক ও ঝিনুক: হানাফি মাজহাবে এগুলো কীটপতঙ্গ ও ঘৃণিত প্রাণীর অন্তর্ভুক্ত হওয়ায় খাওয়া নিষিদ্ধ।
শাফেয়ি, মালেকি ও হাম্বলি মাজহাবে সামুদ্রিক ঝিনুক খাওয়া হালাল। মালেকি ও শাফেয়ি মাজহাবের অধিকাংশ আলেমের মতে সামুদ্রিক ঝিনুক বৈধ, তবে স্থলের শামুক নিষিদ্ধ।
হালাল-হারাম চেনার সহজ ৫ উপায়ইসলামের বিধান নির্ধারণে প্রাণিবিজ্ঞানের শ্রেণিবিন্যাসের চেয়ে আরবি ভাষা ও সাধারণ মানুষের প্রচলিত ধারণাকেই (উরফ) প্রাধান্য দেওয়া হয়।ঙ. হাঙর ও তিমি: হানাফি মাজহাবে এগুলো বৃহদাকার সামুদ্রিক মাছ হিসেবে গণ্য, তাই খাওয়া বৈধ। একইভাবে শাফেয়ি, মালেকি ও হাম্বলি মাজহাবেও সম্পূর্ণ হালাল।
সহিহ বুখারির ৪৩৬১ নম্বর হাদিসে তিমির মতো বৃহদাকার মাছ খাওয়ার প্রমাণ রয়েছে।
চিংড়ি কেন ব্যতিক্রম
আমাদের দেশে চিংড়ি খাওয়া নিয়ে প্রায়ই বিভ্রান্তি ছড়ানো হয়। যদিও আধুনিক প্রাণিবিজ্ঞানে চিংড়ি ও কাঁকড়া একই ধরনের (আর্থ্রোপোডা পর্বের) প্রাণী, তারপরও হানাফি মাজহাবে চিংড়ি খাওয়া সম্পূর্ণ হালাল।
হানাফি ফিকহের ইমাম আল্লামা ইবনে আবিদিন চিংড়ি সম্পর্কে লিখেছেন, ‘চিংড়ি খাওয়া হালাল; কারণ আরব ও ফিকহবিদদের প্রচলিত রীতি অনুযায়ী এটি মাছের অন্তর্ভুক্ত এবং অধিকাংশ ফকিহ এটিকে মাছ হিসেবেই গণ্য করেছেন।’ (ইবনে আবিদিন, রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার, ৬/৩০৬, দারুল ফিকর, বৈরুত, ১৯৯২)
আর ইসলামের বিধান নির্ধারণে প্রাণিবিজ্ঞানের শ্রেণিবিন্যাসের চেয়ে আরবি ভাষা ও সাধারণ মানুষের প্রচলিত ধারণাকেই (উরফ) প্রাধান্য দেওয়া হয়।
মাজহাবের মতপার্থক্যে আমাদের করণীয়
চার মাজহাবের ইমামরাই কোরআন-হাদিসের গভীর গবেষণার ভিত্তিতে নিজ নিজ ইজতিহাদ অনুযায়ী এই বিধানগুলো নির্ধারণ করেছেন।
বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ যেহেতু হানাফি মাজহাব অনুসরণ করে, তাই এখানে সব ধরনের মাছ ও চিংড়ি খাওয়া সম্পূর্ণ নিরাপদ ও বৈধ; তবে কাঁকড়া, শামুক, ঝিনুক বা অক্টোপাস পরিহার করাই হানাফি ফিকহের অনুসরণীয় নীতি।
তবে ভিন্ন মাজহাবের অনুসারী যারা আছেন, তারা নিজ মাজহাবের মাসআলা স্বাধীনভাবে অনুসরণ করতে পারেন।
খাদ্যে জিলাটিন কি হালাল

Source - www.prothomalo.com ↗