সোহেল দুহাত দিয়ে নাক-মুখ চেপে ধরে বসে আছে। না, না, অন্য কারওটা না। নিজেরটাই।
কী বললেন, ও ডাস্টবিনের সামনে নাকি? আরে না, ব্রো। ও আর আমি দুজন চায়ের দোকানের বেঞ্চে বসে আছি। চা আসার অপেক্ষায় গল্প করছি আর মোবাইল স্ক্রল করছি। এখন এটাই চলছে। আঙুল চলে, আলাপও চলে।
এমন সময়ে ঘটল ঘটনা। হঠাৎ দেখি, সোহেল ভুরু কুঁচকে চোখের সামনে নিল মোবাইলটা। কী যেন একটা বিড়বিড় করে পড়ল। পড়া শেষ করে সন্দেহের চোখে এদিক-ওদিক তাকাল। তারপর থেকেই নাক চেপে ধরে বসে আছে।
আমার কলেজ বেলার নিষিদ্ধ নলেজ শেয়ার করা বন্ধু সোহেল। কত দিন পর দেখা। কোথায় জড়িয়ে ধরেটরে একটা হারিয়ে যাওয়া বন্ধু ফিরে পাওয়ার ফিল নেবে, তা না। নাক–মুখ চেপে বসে আছে। এ কেমন আচরণ বুঝলাম না!
জাদুর শহরে সোহেল, আমি ও আপনি

কী ভাবছেন, আমি ওর পাওনাদার কি না?
ভুল ভাবছেন। ধার করার মতো অবস্থা অনেকবার হলেও ধার দেওয়ার মতো অবস্থা কখনো হয়নি। হবে বলে মনেও হয় না। তাই বলে দেখে ভিক্ষুকও মনে হয় না আমাকে। আমাকে দেখে ও কেন এমন করছে, সত্যিই জানি না।
কী বললেন, দাঁতব্যথা?
এটা হতে পারে। আমাদের শরীরের সবকিছু একটা, দুইটা হলেও দাঁত তো আর একটা, দুইটা না। বত্রিশ প্লাস/মাইনাস। দাঁত থাকার সময়ে দাঁতকে মর্যাদা দেওয়ার কথা লোকে যতই বলুক, এত্তগুলোকে একসঙ্গে মর্যাদা দেওয়া কোনোভাবেই সম্ভব না। একটা না একটা মুখ ফোলাবেই। কিন্তু দাঁতব্যথা হলে সোহেল আমাকে দেখে মুখ চেপে বসবে কেন? আমি তো আর দাঁতের ডাক্তার না। সাঁড়াশি দিয়ে ওর দাঁত খোঁচাতে আসিনি। পথে দেখা হয়ে গেল বলেই না বসলাম।
তবে কি সোহেল আমার সঙ্গে কথা বলতে চাইছে না?
চাইবে না-ইবা কেন? আমি ফেসবুক ফাইটার। একে-তাকে খোঁচাখুঁচি করে লিখি, কথা সত্য। তাই বলে ওকে কোনো দিন খুঁচিয়েছি বলে তো মনে পড়ে না। তা ছাড়া ও তো সুইস ব্যাংকের সিন্দুক না যে, খোঁচালে ডলার, হীরা, জহরত বের হয়ে আসবে। বরং নিন্দুক বলা যেতে পারে। ফেসবুক বন্ধু হয়েও একটা লাইক মারে না আমার কোনো পোস্টে। তাহলে ও কেন এমন করছে আমাকে দেখে?
গোপন কোনো ভিডিও ক্লিপ দেখার আশায় ছোঁ মেরে নিলাম ফোন। চোখ বড় বড় করে তাকিয়ে দেখি, দৈনিক পত্রিকার ই-পেপারের একটা পৃষ্ঠা। হেডিং লেখা—ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরী। নিচে একটা লাইন পড়ে চোখ বড় বড় হয়ে গেল। এমন দূষিত বাতাসে শ্বাস নেওয়ার কারণে শ্বাসতন্ত্র ও হৃদ্রোগের ঝুঁকি বাড়ে।
কী বললেন, বউয়ের দেওয়া থাপ্পড়ের দাগ বসে গেছে নাকি ওর গালে?
এটা অবশ্য হলেও হতে পারে। ইদানীং খুব হচ্ছে। সাংসারিক ভালোবাসার ছাপ পড়াটা এখন ট্রেন্ড। কিন্তু আমি তো ফ্রেন্ড। আমাকে লুকানোর কী আছে?
বিপদে বন্ধুর পরিচয়। সেই বন্ধুত্বের পরিচয় দিতে পরিচয়পত্র ছাড়াই বন্ধুকে এগিয়ে আসতে হয়। সোহেলের দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলাম, বন্ধু কী হয়েছে? আমাকে বল।
সোহেল কোনো কথা না বলে মোবাইল ফোনটা এগিয়ে দিল। গোপন কোনো ভিডিও ক্লিপ দেখার আশায় ছোঁ মেরে নিলাম ফোন। চোখ বড় বড় করে তাকিয়ে দেখি, দৈনিক পত্রিকার ই-পেপারের একটা পৃষ্ঠা। হেডিং লেখা—ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরী। নিচে একটা লাইন পড়ে চোখ বড় বড় হয়ে গেল। এমন দূষিত বাতাসে শ্বাস নেওয়ার কারণে শ্বাসতন্ত্র ও হৃদ্রোগের ঝুঁকি বাড়ে।
একি? লাইনটা পড়ামাত্রই শ্বাস বন্ধ হয়ে আসছে কেন? মনে হচ্ছে বুকে চাপ চাপ ব্যথা। সোহেলের দিকে কটমট করে তাকালাম। বেকুবটা এত বড় খবর বলবে না? এখানে আর এক মুহূর্তও না। এক হাত দিয়ে নাক–মুখ চেপে, অন্য হাত দিয়ে বুক চেপে সোজা হাঁটা দিলাম বাসার উদ্দেশে।
কী বললেন, বন্ধু আর চায়ের কী হবে?
বেঁচে থাকলে অমন বন্ধু অনেক পাওয়া যাবে। জীবন তো একটাই, তাই না?
গিফট ইজ নট ব্রাইব!
গোয়েন্দা মন্টু হোমস ও উপহার
ভর্তি পরীক্ষার আগে কর্তৃপক্ষের পরীক্ষা চাই!
টেস্ট ক্রিকেটাররা যখন সংসদে
লাভের ওপর লাভ
মুখে এক, আর মনে?
গোয়েন্দা মন্টু হোমস ও সিলিন্ডার রহস্য
রস চিঠি
সংবিধিবদ্ধ সতর্কীকরণ
আপা যেভাবে দেশে ফিরতে পারেন
এলপিজি এক্সপ্রেস
The post জাদুর শহরে সোহেল, আমি ও আপনি appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗