খেজুরের আমদানি শুল্ক ২৫ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে মোট শুল্ক-কর ৪৮ দশমিক ৭৫ থেকে কমে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৭৫ শতাংশ। খেজুরের ক্ষেত্রে এই সুবিধা ইতিমধ্যে কার্যকর হয়েছে, যা আগামী ১০ মার্চ পর্যন্ত বহাল থাকবে। অন্যদিকে মাল্টা ও আপেলের শুল্ক-কর ১২১ দশমিক ৭৮ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। তবে এই সুবিধা এখনই কার্যকর হচ্ছে না।
রোজার আগে খেজুর, মাল্টা ও আপেলের দাম সহনীয় রাখতে এসব ফল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। নতুন এই ছাড়ে উন্নতমানের খেজুরে কেজিতে সর্বোচ্চ ১০১ টাকা এবং মাল্টা ও আপেলে প্রায় ৫৩ টাকা শুল্ক-কর সাশ্রয় হবে। তবে আমদানিতে এই সাশ্রয়ের পুরোটা ভোক্তারা পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
রোজায় মাল্টা, খেজুর ও আপেলের দাম কত কমবে

শুল্ক-করের আগের ও নতুন হার এবং কাস্টমসের শুল্কায়ন মূল্য বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে বেশি সুবিধা মিলবে উন্নতমানের খেজুর আমদানিতে। মান ও ধরনভেদে প্রতি কেজি খেজুরে ১৭ থেকে ১০১ টাকা পর্যন্ত শুল্ক-কর কমছে। অন্যদিকে মাল্টা ও আপেলে শুল্ক-কর কমছে প্রায় অর্ধেক।
পবিত্র রমজান উপলক্ষে ১৫ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে খেজুর, মাল্টা ও আপেলের শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত হয়। এরপর ২৩ নভেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার।
প্রজ্ঞাপন অনুযায়ী, খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে মোট শুল্ক-কর ৪৮ দশমিক ৭৫ থেকে কমে দাঁড়িয়েছে ২৮ দশমিক ৭৫ শতাংশ। খেজুরের ক্ষেত্রে এই সুবিধা ইতিমধ্যে কার্যকর হয়েছে, যা আগামী ১০ মার্চ পর্যন্ত বহাল থাকবে।
অন্যদিকে মাল্টা ও আপেলের শুল্ক-কর ১২১ দশমিক ৭৮ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। তবে এই সুবিধা এখনই কার্যকর হচ্ছে না। আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস এই দুই ফল আমদানিতে কম শুল্ক-কর দিতে হবে।
সবচেয়ে বেশি ছাড় মিলছে আড়াই কেজি পর্যন্ত প্যাকেটজাত উন্নতমানের খেজুরে। এ ধরনের খেজুরে আগে কেজিতে ২৪৬ টাকা শুল্ক-কর দিতে হতো। এখন দিতে হবে ১৪৫ টাকা। অর্থাৎ কেজিতে সাশ্রয় হবে ১০১ টাকা।মাল্টা-আপেলে কেজিতে কমবে ৫৩ টাকা
মাল্টা ও আপেল আমদানিতে এত দিন পণ্যের শুল্কায়ন মূল্যের ওপর ১২১ দশমিক ৭৮ শতাংশ শুল্ক-কর দিতে হতো। নতুন প্রজ্ঞাপনে তা কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে।
চলতি নভেম্বরে কাস্টমস মাল্টা ও আপেলের শুল্কায়ন মূল্য নির্ধারণ করেছে প্রতিতে ৭০ সেন্ট বা ৮৭ টাকা ৬৯ পয়সা। এই মূল্য ধরে আগে প্রতি কেজি মাল্টা বা আপেল আমদানিতে প্রায় ১০৭ টাকা শুল্ক-কর দিতে হতো। নতুন হারে তা কমে দাঁড়াবে প্রায় ৫৩ টাকা ৫০ পয়সা। অর্থাৎ কেজিতে আমদানিকারকের সাশ্রয় হবে প্রায় ৫৩ টাকা ৩০ পয়সা।
তবে এই হিসাব বর্তমান শুল্কায়ন মূল্যের ভিত্তিতে করা হয়েছে। শুল্কছাড় কার্যকর হওয়ার সময় শুল্কায়ন মূল্য বা ডলারের বিনিময় হার পরিবর্তিত হলে টাকার অঙ্কেও পরিবর্তন আসতে পারে।
৮৭ টাকায় আনা মাল্টা বাজারে কেন ৫২০ টাকা কেজিপবিত্র রমজান উপলক্ষে ১৫ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে খেজুর, মাল্টা ও আপেলের শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত হয়কোন খেজুরে কত টাকা কমবে
খেজুরের মান, ধরন ও মোড়কজাতকরণের ভিত্তিতে কাস্টমস শুল্কায়ন মূল্য নির্ধারণ করে। ফলে সব ধরনের খেজুরে একই পরিমাণ শুল্ক-কর কমছে না।
সবচেয়ে বেশি ছাড় মিলছে আড়াই কেজি পর্যন্ত প্যাকেটজাত উন্নতমানের খেজুরে। এ ধরনের খেজুরে আগে কেজিতে ২৪৬ টাকা শুল্ক-কর দিতে হতো। এখন দিতে হবে ১৪৫ টাকা। অর্থাৎ কেজিতে সাশ্রয় হবে ১০১ টাকা।
আজওয়া, মাবরুম ও মেডজুলের মতো উন্নতমানের খেজুর আড়াই কেজির বেশি প্যাকেটজাত করে আমদানির ক্ষেত্রে আগে কেজিতে শুল্ক-কর ছিল ২৩০ টাকা। নতুন হারে তা কমে দাঁড়িয়েছে ১৩৬ টাকা। অর্থাৎ কেজিতে কমেছে ৯৪ টাকা।
তৌহিদুল আলম, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতিরোজার আগে শুল্কহার কমানো অবশ্যই ইতিবাচক। এতে এই তিন পণ্যের আমদানি বাড়বে। ভোক্তারাও সুফল পাবেন।মধ্যম দামের সুক্কারি, বারহি ও সাফাউই জাতের খেজুরেও শুল্ক-কর কমেছে। এসব খেজুরে আগে কেজিতে ১৪৭ টাকা শুল্ক-কর দিতে হতো। এখন দিতে হবে প্রায় ৮৬ টাকা। অর্থাৎ কেজিতে সাশ্রয় হচ্ছে প্রায় ৬১ টাকা।
তুলনামূলক কম দামের খেজুরে ছাড়ের পরিমাণও কম। কার্টনে আমদানি করা ইরাকের জাহিদি খেজুরে কেজিতে শুল্ক-কর ৫৫ থেকে কমে ৩২ টাকা হয়েছে। এতে সাশ্রয় হচ্ছে ২৩ টাকা।
অন্যদিকে বস্তায় আমদানি করা খেজুরে কেজিতে শুল্ক-কর আগে ছিল প্রায় ৪০ টাকা। এখন তা কমে ২৩ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ সাশ্রয় হচ্ছে প্রায় ১৭ টাকা।
খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করা হয়েছেশুল্ক কমলেও বাজারে দাম কতটা কমবে
সরকার আমদানিতে শুল্ক-কর কমালেও খুচরা বাজারে ফলের দাম একই পরিমাণ কমবে, এমন নিশ্চয়তা নেই। কারণ, আমদানি খরচের সঙ্গে পরিবহন, সংরক্ষণ, পাইকারি ও খুচরা ব্যবসার খরচ এবং মুনাফা যুক্ত হয়ে বাজারদর নির্ধারিত হয়। এসব খরচেরও সময়ের সঙ্গে পরিবর্তন ঘটে।
খেজুরের ক্ষেত্রে শুল্কছাড় ইতিমধ্যে কার্যকর হলেও মাল্টা ও আপেলের ক্ষেত্রে তা কার্যকর হবে আগামী ২৪ জানুয়ারি। ফলে এই দুই ফলের বাজারে শুল্কছাড়ের প্রভাব দেখতে আরও অপেক্ষা করতে হবে।
চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম প্রথম আলোকে বলেন, রোজার আগে শুল্কহার কমানো অবশ্যই ইতিবাচক। এতে এই তিন পণ্যের আমদানি বাড়বে। ভোক্তারাও সুফল পাবেন।
পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমল

Source - www.prothomalo.com ↗