স্মৃতিবিজড়িত এক পুরোনো দ্বীপপুঞ্জে নতুন করে ভ্রমণ করার পেছনে কী কারণ থাকতে পারে, যেখানে পৃথিবীর কত অচেনা জায়গা এখনো দেখা বাকি? প্রশ্নটি অন্য কেউ আমাকে করেনি। এটি আমার নিজেরই প্রশ্ন।
নাড়ির টানে মানুষ বাড়ি ফিরে যায়। নতুন কিছু দেখতে মানুষ নতুন জায়গায় ভ্রমণ করে। আবার কর্মের সুবাদে মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বারবার ছুটে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টি একটু অন্য রকম।
আবহাওয়ার কারণে বছরের এই সময় সুইডেন যখন অন্ধকারের জগতে প্রবেশ করছে, তখন একদিকে প্রচণ্ড ঠান্ডা, অন্যদিকে বৃষ্টি, ঝড়, তার ওপর তুষারপাত। কোনো কিছুতেই যেন মন বসে না। ঠিক তখনই আমাদের মতো অনেক মানুষ একটু সুন্দর পরিবেশ, রোদ, উষ্ণতা ও প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
৪০ বছরে একটি দ্বীপপুঞ্জের যে পরিবর্তন দেখলাম, বাংলাদেশে গেলে কি তা পাব

আজ আমি এবং আমার সহধর্মিণী চলে এসেছি ক্যানারি দ্বীপপুঞ্জে।
এখানে এসে ঘুরে দেখছি পালাইয়া দেল ইংলেস, মাসপালোমাস, পুয়ের্তো দে মোগান এবং পুয়ের্তো রিকো। প্রতিটি জায়গার আলাদা সৌন্দর্য, আলাদা বৈশিষ্ট্য। কোথাও বিস্তৃত সমুদ্রসৈকত, কোথাও পাহাড়ের গায়ে সাজানো আবাসন, কোথাও ছোট্ট বন্দরকে ঘিরে গড়ে ওঠা মনোরম পরিবেশ। কোথাও আবার পর্যটকদের পদচারণে মুখর শহর।
কিন্তু এবার শুধু ঘুরে বেড়াচ্ছি না। চারপাশের পরিবেশ, মানুষের জীবনযাপন, যোগাযোগব্যবস্থা, পর্যটনশিল্প, পরিচ্ছন্নতা এবং নগরায়ণের দিকে তাকিয়ে বারবার অতীতের সঙ্গে বর্তমানকে মেলানোর চেষ্টা করছি।
ক্যানারি দ্বীপপুঞ্জের জন্ম ও ইতিহাস: আগুন থেকে সভ্যতার পথে—
আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত ক্যানারি দ্বীপপুঞ্জ। সাতটি প্রধান দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জের সৃষ্টি কোনো মহাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন হয়ে নয়, বরং সমুদ্রের গভীর থেকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে। কোটি কোটি বছর ধরে সমুদ্রতলের আগ্নেয় কার্যকলাপ, লাভা নির্গমন, ভূতাত্ত্বিক পরিবর্তন ও ক্ষয়ের মধ্য দিয়ে একের পর এক দ্বীপ সমুদ্রপৃষ্ঠের ওপরে মাথা তুলে দাঁড়িয়েছে। দ্বীপগুলোর বয়সও এক নয়। পূর্বের ফুয়ের্তেভেনতুরা ও লানজারোতে আগ্নেয় দ্বীপের উপরিভাগ গঠনের ইতিহাস প্রায় ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি ৩০ লাখ বছর পুরোনো। অন্যদিকে পশ্চিমের লা পালমা ও এল হিয়েরো তুলনামূলকভাবে অনেক নবীন, যাদের বয়স যথাক্রমে প্রায় ১৭ লাখ ও ১১ লাখ বছর। অর্থাৎ একই দ্বীপপুঞ্জের কোনো দ্বীপের ভূতাত্ত্বিক ইতিহাস দুই কোটির বেশি বছরের, আবার কোনো দ্বীপের ইতিহাস মাত্র ১০ থেকে ২০ লাখ বছরের কাছাকাছি।
প্রকৃতির এই আগ্নেয় সৃষ্টির পর একসময় মানুষের পদচারণ শুরু হয়। প্রত্নতাত্ত্বিক ও জিনগত গবেষণায় দেখা যায়, উত্তর-পশ্চিম আফ্রিকার আমাজিগ বা বারবার জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত মানুষেরা খ্রিষ্টীয় প্রথম কয়েক শতকে দ্বীপগুলোতে বসতি স্থাপন করেছিল। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, জীবনযাপন ও সামাজিক কাঠামো গড়ে উঠেছিল। টেনেরিফ দ্বীপের আদিবাসীদের গুয়াঞ্চে নামে পরিচিত করা হলেও পুরো দ্বীপপুঞ্জের আদিবাসীদের জন্য এই নাম ব্যবহার করা ঐতিহাসিকভাবে পুরোপুরি সঠিক নয়।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.comপঞ্চদশ শতাব্দীতে ইউরোপীয় শক্তিগুলোর নজর পড়ে এই দ্বীপপুঞ্জের ওপর। ১৪০২ সালে নরম্যান অভিযাত্রী জ্যাঁ দ্য বেথানকুরের নেতৃত্বে কাস্তিলীয় রাজশক্তির অনুমোদিত অভিযান শুরু হয়। এরপর ধাপে ধাপে দ্বীপগুলো কাস্তিলের অধীনে আসে। গ্রান ক্যানারিয়া ১৪৭৮ থেকে ১৪৮৩ সালের মধ্যে সামরিক অভিযানের মাধ্যমে দখল করা হয়। লা পালমা ১৪৯৩ সালে এবং টেনেরিফ ১৪৯৬ সালে কাস্তিলের নিয়ন্ত্রণে আসে। এই দখলপ্রক্রিয়ায় আদিবাসীদের প্রতিরোধ, সংঘাত, সহিংসতা, দাসত্ব ও সাংস্কৃতিক পরিবর্তনের দীর্ঘ ইতিহাস রয়েছে।
পরবর্তী সময়ে ক্যানারি দ্বীপপুঞ্জ স্পেনের অংশ হিসেবে আটলান্টিক বাণিজ্য, সমুদ্রযাত্রা ও আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। ১৯৮২ সালে এটি স্পেনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে।
ইতিহাসের এই দীর্ঘ পথ পেরিয়ে আজকের ক্যানারি দ্বীপপুঞ্জ শুধু একটি সুন্দর দ্বীপমালা নয়, বরং ইউরোপ ও আফ্রিকার মধ্যবর্তী এক গুরুত্বপূর্ণ ভৌগোলিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অঞ্চল।
তখন আর এখন: একই দ্বীপ, অথচ কত পরিবর্তন!
একসময় পালাইয়া দেল ইংলেস ও মাসপালোমাসের পরিচিতি ছিল মূলত সমুদ্রসৈকত, বালিয়াড়ি আর সূর্যের উষ্ণতার জন্য। প্রকৃতির সৌন্দর্যই ছিল প্রধান আকর্ষণ। কিন্তু বিংশ শতাব্দীর ষাটের দশক থেকে পর্যটনশিল্পকে কেন্দ্র করে দক্ষিণ গ্রান ক্যানারিয়ায় পরিকল্পিত উন্নয়নের নতুন অধ্যায় শুরু হয়। ১৯৬১ সালে মাসপালোমাস কোস্তা কানারিয়ার আন্তর্জাতিক নগরায়ণ পরিকল্পনা প্রতিযোগিতা এবং ১৯৬২ সাল থেকে বাস্তব উন্নয়নকাজ এই পরিবর্তনের ভিত্তি তৈরি করে।
আজ সেখানে পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড। হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, কেনাকাটার স্থান, বিনোদনকেন্দ্র, উন্নত যোগাযোগব্যবস্থা এবং পর্যটকদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা।
মাসপালোমাস: সমুদ্র, বাতাস ও বালুর অপূর্ব শিল্পকর্ম—
মাসপালোমাসে এসে প্রকৃতির এক বিস্ময়কর শিল্পকর্মের সামনে দাঁড়াতে হয়। যত দূর চোখ যায়, সোনালি বালুর ঢেউ, ছোট-বড় পাহাড়ের মতো বালিয়াড়ি, কোথাও মসৃণ ঢাল, কোথাও বাতাসের আঁচড়ে তৈরি অসংখ্য ঢেউখেলানো রেখা। মনে হয়, সমুদ্রের পাশে যেন সাহারা মরুভূমির এক টুকরা এসে আশ্রয় নিয়েছে। কিন্তু এই বালুর রাজ্যের জন্মকাহিনি আরও চমৎকার।
ক্যানারি দ্বীপপুঞ্জ আফ্রিকার উত্তর-পশ্চিম উপকূলের কাছাকাছি অবস্থিত। সাহারা মরুভূমি এখান থেকে খুব বেশি দূরে নয়। সাহারা থেকে উড়ে আসা সূক্ষ্ম ধূলিকণা বা ক্যালিমা এই দ্বীপপুঞ্জের আকাশকে অনেক সময় আচ্ছন্ন করে ফেলে। তবে মাসপালোমাসের বিখ্যাত বালিয়াড়ির বালু সরাসরি সাহারা থেকে আসেনি। এর প্রধান উৎস সমুদ্র ও দ্বীপের নিজস্ব ভূতাত্ত্বিক ইতিহাস।
সমুদ্রের তলদেশ ও উপকূলের আগ্নেয়শিলা ক্ষয় হয়ে তৈরি হয়েছে অসংখ্য ক্ষুদ্র বালুকণা। সামুদ্রিক ঝিনুক, শামুক, বিভিন্ন ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী ও ক্যালসিয়ামসমৃদ্ধ শৈবালের ভাঙা খোলসও এই বালুর অন্যতম উপাদান। সমুদ্রের ঢেউ ও স্রোত এসব উপাদানকে উপকূলে এনে জমা করে। পরে সূর্যের তাপে শুকিয়ে যাওয়া বালুকণাগুলোকে উত্তর-পূর্ব দিক থেকে বয়ে আসা প্রবল বাণিজ্যিক বায়ু বা ট্রেড উইন্ড ধীরে ধীরে সমুদ্রসৈকত থেকে স্থলভাগের দিকে ঠেলে নিয়ে যায়।
এখানে প্রকৃতির আরেকটি অসাধারণ কৌশল কাজ করে। উপকূলে জন্মানো স্থানীয় একধরনের শক্তপোক্ত ঝোপজাতীয় উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম Traganum moquinii, বাতাসে উড়ে আসা বালু আটকে রাখে। গাছের চারপাশে জমতে থাকে বালু, তৈরি হয় ছোট ছোট বালুর ঢিবি। সময়ের সঙ্গে সেগুলো বড় হতে থাকে। বাতাসের অবিরাম ধাক্কায় একসময় সেই ছোট ঢিবিগুলো রূপ নেয় বিশাল চলমান বালিয়াড়িতে। এভাবেই তৈরি হয়েছে মাসপালোমাসের বিখ্যাত বালুর উপত্যকা।
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই বালিয়াড়িগুলো স্থির নয়। বাতাসের গতিপথ অনুসরণ করে তারা ধীরে ধীরে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়। অর্থাৎ প্রকৃতি এখানে প্রতিনিয়ত নিজের তৈরি দৃশ্যপট নিজেই বদলে চলেছে।
প্রায় ৪০০ হেক্টর বিস্তৃত এই বালিয়াড়ি অঞ্চল শুধু পর্যটকদের চোখ জুড়ানোর স্থান নয়, এটি একটি বিশেষ প্রাকৃতিক সংরক্ষিত এলাকা। এখানে রয়েছে নিজস্ব উদ্ভিদজগৎ, পাখি, ক্ষুদ্র প্রাণী এবং একটি স্বতন্ত্র পরিবেশব্যবস্থা। এই সৌন্দর্যকে রক্ষা করা তাই শুধু পর্যটনশিল্পের স্বার্থে নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্যও জরুরি।
অন্যদিকে এই প্রাকৃতিক বিস্ময়কে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশাল পর্যটন অর্থনীতি। হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহন, বিনোদন, কেনাকাটা এবং নানা ধরনের পর্যটনসেবা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণে পুরো অঞ্চল আজ আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে সুপরিচিত। একসময় যে বালু, সমুদ্র আর বাতাস ছিল প্রকৃতির নিজস্ব সম্পদ, সেগুলোকেই পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে একটি অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনায় রূপ দেওয়া হয়েছে।
তবে প্রকৃতির এই সম্পদ ব্যবহার করতে গিয়ে মানুষ যে ঝুঁকিও তৈরি করেছে, সেটিও অস্বীকার করার উপায় নেই। অতিরিক্ত নগরায়ণ, হোটেল নির্মাণ, পর্যটকদের চাপ এবং বাতাসের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় বালিয়াড়ির স্বাভাবিক গতি ও ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এখন উন্নয়নের পাশাপাশি এই প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য বিশেষ উদ্যোগও নেওয়া হচ্ছে।
মাসপালোমাসের দিকে তাকিয়ে আমার মনে হয়, প্রকৃতি মানুষকে শুধু সৌন্দর্য উপহার দেয় না, সম্ভাবনার দরজাও খুলে দেয়। কিন্তু সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে চাই দূরদর্শিতা, পরিকল্পনা, বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা।
পুয়ের্তো রিকোতে গেলে চোখে পড়ে পাহাড়ের ঢালে সাজানো আবাসন, সমুদ্রের নীল জল আর পর্যটনকেন্দ্রিক জীবনযাত্রার এক ভিন্ন রূপ। পাহাড় ও সমুদ্রের মধ্যকার প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে কীভাবে একটি পর্যটন এলাকা গড়ে তোলা যায়, তার একটি উদাহরণ এখানে দেখা যায়।
আর পুয়ের্তো দে মোগান! জায়গাটির সৌন্দর্য যেন অন্য রকম। ছোট্ট বন্দর, নৌকা, খাল, সেতু, ফুলে সাজানো বাড়িঘর আর সমুদ্রের পাশের শান্ত পরিবেশ। এখানে আধুনিক পর্যটনের উপস্থিতি থাকলেও স্থানীয় সৌন্দর্য ও নিজস্ব বৈশিষ্ট্য ধরে রাখার একটা চেষ্টা চোখে পড়ে।
চল্লিশ বছরের ব্যবধানের কথা ভাবলে বোঝা যায়, পরিবর্তন শুধু ভবন নির্মাণ কিংবা রাস্তা তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবর্তন এসেছে মানুষের কর্মসংস্থানে, অর্থনীতিতে, জীবনযাত্রায়, যোগাযোগে এবং একটি জায়গাকে পৃথিবীর মানুষের কাছে পরিচিত করে তোলার সক্ষমতায়।
অবশ্য এই পরিবর্তনের সবকিছুই যে ইতিবাচক, তা নয়। পর্যটনের অতিরিক্ত চাপ, আবাসনের মূল্যবৃদ্ধি, পরিবেশের ওপর প্রভাব এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার নানা চ্যালেঞ্জও রয়েছে। উন্নয়নের পাশাপাশি এসব বিষয় সামাল দেওয়াও জরুরি।
এবার ফিরে তাকাই আমার জন্মভূমি বাংলাদেশের দিকে।
১৯৮৫ সালের ১৯ মে বাংলাদেশ ছেড়ে সুইডেনে এসেছি। তখন আমার বয়স খুব একটা বেশি ছিলো না। পেছনে ফেলে এসেছিলাম শৈশব, কৈশোর, পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু, পরিচিত গ্রাম, নদী, মাঠ আর অসংখ্য স্মৃতি। সেই বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। চার দশকে দেশটিরও অনেক পরিবর্তন হয়েছে। একসময় যে দেশে যোগাযোগব্যবস্থা ছিল সীমিত, আজ সেখানে পদ্মা সেতুর মতো বৃহৎ অবকাঠামো তৈরি হয়েছে। ঢাকা শহরের বিস্তার ঘটেছে, গ্রামেও বিদ্যুৎ পৌঁছেছে, মোবাইল ফোন ও ইন্টারনেট মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়েছে। তৈরি পোশাকশিল্পের বিকাশ ঘটেছে, নারীর কর্মসংস্থান বেড়েছে, শিক্ষার সুযোগ বিস্তৃত হয়েছে। মানুষের গড় আয়ু বেড়েছে, শিশুমৃত্যু কমেছে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে মানুষের গড় আয়ু ১৯৮৫ সালে যেখানে প্রায় ৫৪ বছর ছিল, ২০২৪ সালে তা প্রায় ৭৫ বছরে পৌঁছেছে। অর্থাৎ বাংলাদেশও এগিয়েছে, এ অগ্রগতি অস্বীকার করার কোনো সুযোগ নেই।
কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অগ্রগতির সঙ্গে মানুষের জীবনমান, নাগরিক অধিকার, নিরাপত্তা, সুশাসন, পরিবেশ, খাদ্যের নিরাপত্তা এবং সামাজিক ন্যায়বিচার কতটা এগিয়েছে?
একটি দেশের উন্নয়ন কি শুধু বড় বড় ভবন, সেতু, রাস্তা কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে বিচার করা যায়? নাকি দেখতে হবে সাধারণ মানুষ কতটা নিরাপদ, কতটা স্বাধীন, কতটা সম্মান নিয়ে বাঁচতে পারছে?
আমি যে বাংলাদেশ ছেড়ে এসেছিলাম, সেখানে সমস্যা ছিল। আজও সমস্যা আছে, তবে সমস্যার ধরন ও পরিধি অনেক ক্ষেত্রে বদলেছে। জনসংখ্যা বেড়েছে, নগরায়ণ বেড়েছে, অর্থনীতি বড় হয়েছে। কিন্তু পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ রক্ষা, দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি এবং মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি কি হয়েছে?
একজন প্রবাসী হিসেবে দূর থেকে দেশকে বিচার করা সহজ। কিন্তু আমি শুধু দূর থেকে বিচার করতে চাই না। আমি সেই দেশের সন্তান, যে দেশের মাটিতে আমার জন্ম, যে দেশের প্রকৃতি, মানুষ ও স্মৃতি আমার অস্তিত্বের অংশ।
সুইডেনে এসে আমি দেখেছি, কীভাবে পরিকল্পনা, নিয়মের প্রতি শ্রদ্ধা, নাগরিক দায়িত্ব এবং দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা একটি সমাজকে এগিয়ে নিতে পারে। আবার ক্যানারি দ্বীপপুঞ্জে এসে দেখছি, কীভাবে প্রকৃতির বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে একটি অঞ্চল পর্যটন ও অর্থনীতির নতুন পরিচয় তৈরি করতে পারে।
তখনই মনে প্রশ্ন জাগে, একটি দ্বীপপুঞ্জ যদি কয়েক দশকে এতটা পরিবর্তিত হতে পারে, তাহলে একটি দেশ কেন তার মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তিত হতে পারবে না?
৪০ বছর পর এসে একটি দ্বীপপুঞ্জের যে পরিবর্তন দেখলাম, বাংলাদেশে গেলে কি তা দেখা যাবে?
প্রশ্নটি অবশ্যই একটু গভীরভাবে দেখা দরকার। বাংলাদেশ পরিবর্তিত হয়নি, এমন দাবি আমি করছি না। বরং বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়েছে। কিন্তু একটি দেশের সম্ভাবনার তুলনায় তার অর্জন কতটুকু, সেটিই আমার প্রশ্ন।
একটি দ্বীপপুঞ্জের উন্নয়নে যদি পরিকল্পনা, বিনিয়োগ, দক্ষ ব্যবস্থাপনা, পরিবেশের ব্যবহার এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য গুরুত্বপূর্ণ হতে পারে, তাহলে একটি দেশের উন্নয়নে সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কথা।
আমাদের সমস্যা কি শুধু সম্পদের অভাব? নাকি সম্পদের সঠিক ব্যবহার, নেতৃত্বের দায়িত্বশীলতা, প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, রাজনৈতিক সদিচ্ছা এবং মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতার অভাব?
আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষের মেধা, শ্রম ও সম্ভাবনার কোনো অভাব নেই। অভাব রয়েছে সেই সম্ভাবনাকে সঠিক পথে পরিচালিত করার ধারাবাহিকতা ও কার্যকর ব্যবস্থাপনার।
৪০ বছর পর একটি দ্বীপপুঞ্জে এসে তাই শুধু সমুদ্র, সূর্যাস্ত কিংবা সুন্দর পরিবেশ উপভোগ করছি না। নিজের জীবনের চল্লিশ বছরের পথচলা, সুইডেনের অভিজ্ঞতা এবং জন্মভূমি বাংলাদেশের বর্তমান বাস্তবতাকেও নতুন করে দেখছি।
সময় মানুষকে বদলে দেয়, স্থানকে বদলে দেয়, সমাজকে বদলে দেয়। কিন্তু সব পরিবর্তনই যে উন্নয়ন, তা নয়। প্রকৃত উন্নয়ন তখনই হয়, যখন মানুষের জীবন সুন্দর হয়, মানুষ নিরাপদ থাকে, প্রকৃতি বেঁচে থাকে এবং আগামী প্রজন্মের জন্য একটি ভালো পৃথিবী রেখে যাওয়া সম্ভব হয়।
আমার কাছে উন্নয়নের প্রকৃত অর্থ সেটিই।
হয়তো এই ভ্রমণ শেষে সুইডেনে ফিরে যাব। আবার দৈনন্দিন জীবনে ব্যস্ত হয়ে পড়ব। কিন্তু ক্যানারি দ্বীপপুঞ্জের এই ভ্রমণ আমার মনে একটি প্রশ্ন রেখে যাবে, যে প্রশ্নের উত্তর শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর প্রতিটি দেশের মানুষেরই ভাবা উচিত।
আমরা কি শুধু সময়ের সঙ্গে এগিয়ে যাচ্ছি, নাকি সত্যিকার অর্থেই একটি উন্নত, মানবিক ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলছি?
রহমান মৃধা
গবেষক ও লেখক
প্রাক্তন পরিচালক, ফাইজার, সুইডেন

Source - nagorik.prothomalo.com ↗