অসুস্থ হলে রোজা রাখা যাবে কি না, আধুনিক কোনো চিকিৎসা বা টিকা নেওয়া শরিয়তসম্মত কি না, কিংবা নতুন কোনো সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়লে ইবাদত ও জনজীবনের নিয়ম কী হবে—এমন নানা প্রশ্নে ধর্মপ্রাণ মানুষেরা প্রায়ই দ্বিধায় পড়েন।
অনেক সময় দেখা যায়, একই চিকিৎসাগত বিষয়ে কয়েক বছরের ব্যবধানে—কখনো বা কয়েক মাসের মধ্যেই—আলেমদের ফতোয়া বা ধর্মীয় সিদ্ধান্তে পরিবর্তন আসে। এতে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। অনেকেই তখন ভাবেন, ধর্মীয় বিধান বুঝি দোদুল্যমান বা অস্থির!
কিন্তু প্রকৃতপক্ষে, অধিকাংশ ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতি বা দলিলের কোনো পরিবর্তন হয় না; বরং যে চিকিৎসাগত বাস্তবতার ওপর ভিত্তি করে বিধানটি দেওয়া হয়েছিল, সেই বাস্তবতায় পরিবর্তন আসে।
চিকিৎসক নাকি আলেম: কার পরামর্শ আগে, সীমানা কোথায়

আধুনিক চিকিৎসাবিজ্ঞান প্রতিনিয়ত নতুন গবেষণার মধ্য দিয়ে এগোয়। হয়তো আগে কোনো ওষুধ বা চিকিৎসাপদ্ধতিকে নিরাপদ মনে করা হয়েছিল, পরে গবেষণায় দেখা গেল তা শরীরের জন্য ক্ষতিকর।
আবার কোনো রোগকে আগে কম সংক্রামক ভাবা হলেও পরে তা মারাত্মক ছোঁয়াচে প্রমাণিত হলো।
এ কারণেই চিকিৎসাসংক্রান্ত যেকোনো নতুন সংকটে একজন মুফতির কাজ ‘কী বিধান হবে?’—এই প্রশ্ন দিয়ে শুরু হয় না; বরং তার আগের প্রশ্ন দিয়ে শুরু হয়—‘প্রকৃতপক্ষে কী ঘটেছে?’
একজন চিকিৎসক রোগের ভয়াবহতা, রোজা রাখলে রোগীর শারীরিক ঝুঁকি কিংবা চিকিৎসার কার্যকারিতা বর্ণনা করবেন; কিন্তু বিষয়টি হালাল নাকি হারাম—সেই ধর্মীয় সিদ্ধান্ত দেওয়ার অধিকার তাঁর নেই।বাস্তবতা বোঝা মাসআলা দেওয়ার পূর্বশর্ত
ইসলামি আইনশাস্ত্রের একটি সর্বসম্মত মৌলিক নীতি হলো, ‘কোনো বিষয়ের ওপর আইনি সিদ্ধান্ত দেওয়া তার সঠিক অনুধাবন ও ব্যাখ্যার ওপর নির্ভরশীল।’ (ইবনুল কায়্যিম, ইলামুল মুওয়াক্কিইন আন রাব্বিল আলামিন, ২/১৬৫, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ১৯৯১)
রোগব্যাধি বা চিকিৎসার ক্ষেত্রে অনুমানের ওপর ভিত্তি করে কোনো মাসআলা দেওয়া ইসলামসম্মত নয়। রোগের ধরন, ছড়ানোর মাধ্যম, ক্ষতির মাত্রা এবং ওষুধ বা প্রতিষেধকের কার্যকারিতা নির্ধারণের একক অধিকার চিকিৎসাবিজ্ঞানী ও বিশেষজ্ঞ চিকিৎসকদের।
আলেমদের দায়িত্ব হলো চিকিৎসাবিজ্ঞানের সেই বাস্তব তথ্যকে ভিত্তি হিসেবে গ্রহণ করে ইসলামের উৎস, মৌলিক নীতি ও উদ্দেশ্য থেকে বিধান বের করা। চিকিৎসকের সঠিক রিপোর্ট ছাড়া ফকিহের ফতোয়া অসম্পূর্ণ থেকে যায়। (মুহাম্মদ আলি বালাও, মাউসুআতু নাওয়াজিলিল আমরাদ, ১/৪৩–৬১)
ইতিহাসে মুসলিম নারী চিকিৎসকচিকিৎসক ও আলেম: উভয়েরই নিজস্ব সীমানা আছে
চিকিৎসক ও আলেম—উভয়েরই কাজের নিজস্ব সীমানা রয়েছে। একজন চিকিৎসক রোগের ভয়াবহতা, রোজা রাখলে রোগীর শারীরিক ঝুঁকি কিংবা চিকিৎসার কার্যকারিতা বর্ণনা করবেন; কিন্তু বিষয়টি হালাল নাকি হারাম—সেই ধর্মীয় সিদ্ধান্ত দেওয়ার অধিকার তাঁর নেই।
একইভাবে একজন আলেম ইসলামের বিধান ব্যাখ্যা করবেন; কিন্তু ফিকহি দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো নতুন চিকিৎসাপদ্ধতি তৈরি করা বা বিজ্ঞানসম্মত ডায়াগনসিসকে উড়িয়ে দেওয়া তাঁর এখতিয়ারের বাইরে। চিকিৎসাবিজ্ঞান ও ফিকহের এই সুন্দর সমন্বয়ই আধুনিককালের জটিল স্বাস্থ্যসংকট মোকাবিলার মূল শক্তি।
জনস্বাস্থ্য সুরক্ষায় বাস্তবতার ওপর নির্ভর করার এই নীতি নবীজির নির্দেশনাতেও স্পষ্ট। সংক্রামক ব্যাধি প্রসঙ্গে তিনি বলেছেন, ‘যখন তোমরা কোনো ভূখণ্ডে মহামারি ছড়ানোর সংবাদ শুনবে, তখন সেখানে প্রবেশ কোরো না। আর যদি তোমরা সেখানে অবস্থানকালে এর প্রাদুর্ভাব ঘটে, তবে সেখান থেকে পালিয়ে বের হয়ো না।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৭২৮)
নবীজির এই নির্দেশ যেমন জনস্বাস্থ্য সুরক্ষার চিরন্তন নীতি নির্ধারণ করে, তেমনি যেকোনো সংক্রামক রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ নেওয়ার তাগিদ দেয়।
যদি বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিশ্চিত করেন যে সংক্রামক ব্যাধিটি বিপজ্জনক এবং এর প্রতিষেধক বা টিকাটি নিরাপদ—তবে সমাজ সুরক্ষার স্বার্থে রাষ্ট্র আইন করে টিকাদান বাধ্যতামূলক করতে পারে।মাসআলা প্রণয়নের ৩টি ধাপ
চিকিৎসাসংক্রান্ত জটিল বিষয়ে একটি সঠিক ধর্মীয় সিদ্ধান্তে পৌঁছাতে আলেমদের তিনটি ধাপ পার হতে হয়:
১. সঠিক তথ্য জানা: এটা হলো ‘তাসাব্বুর’। ঢালাওভাবে প্রশ্ন করে সঠিক মাসআলা পাওয়া সম্ভব নয়। যেমন—‘ডায়াবেটিস রোগী কি রোজা রাখবেন?’ বা ‘অমুক টিকার বিধান কী?’—এমন সাধারণ প্রশ্নের একক কোনো উত্তর হয় না।
দেখতে হবে নির্দিষ্ট রোগীর শারীরিক ঝুঁকি কতটুকু, প্রস্তাবিত ওষুধ বা টিকা কতটা নিরাপদ এবং বিকল্প কোনো উপায় আছে কি না। বয়স বা শারীরিক অবস্থাভেদে চিকিৎসকদের পরামর্শ ভিন্ন হলে ফতোয়াও সেই অনুপাতে বদলাবে।
২. ফিকহি শ্রেণিকরণ: এটা হলো ‘তাকিফ’। সঠিক তথ্য জানার পর মুফতি বিষয়টিকে ইসলামি আইনশাস্ত্রের কাঠামোর মধ্যে সাজান। বিষয়টি কি ঐচ্ছিক চিকিৎসার আওতাভুক্ত, নাকি জীবন রক্ষা ও জনস্বার্থের দায়বদ্ধতার অন্তর্ভুক্ত—তা নির্ধারণ করা হয়।
অসুখ হলে চিকিৎসা না নেওয়া কি পাপএখানে মানুষের ‘জীবন রক্ষা’ এবং ‘ক্ষতি দূরীকরণ’ (লা দারারা ওয়া লা দিরার) মূলনীতি প্রয়োগ করা হয়। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২৩৪০)
৩. বাস্তব প্রয়োগের ফলাফল বিচার: এটা ‘তানজিল’। চূড়ান্ত সিদ্ধান্তটি ব্যক্তি বা সমাজের ওপর প্রয়োগ করলে তার ফল কী দাঁড়াবে, তা পরীক্ষা করে দেখা এই ধাপের কাজ। একটি ফতোয়া নীতিগতভাবে সঠিক হলেও অসময়ে প্রয়োগ করলে বা ব্যতিক্রমী অসুস্থ মানুষদের ছাড় না দিলে উল্টো বৃহত্তর ক্ষতির সৃষ্টি হতে পারে।
জনস্বার্থে বাধ্যতামূলক চিকিৎসা
সাধারণ অবস্থায় ইসলামে যেকোনো চিকিৎসা গ্রহণ করা মানুষের ঐচ্ছিক অধিকার; কেউ চিকিৎসা না নিতে চাইলে তাঁকে বাধ্য করা যায় না। কিন্তু যখন কোনো রোগ ভয়াবহ ছোঁয়াচে রূপ নেয় এবং তা পুরো সমাজকে ঝুঁকিতে ফেলে, তখন ব্যক্তিগত স্বাধীনতার সীমা বদলে যায়।
ধর্মীয় দায়িত্বশীলতার দাবি হলো—কোন তথ্যটি সাময়িক পর্যবেক্ষণ আর কোনটি স্থায়ী বৈজ্ঞানিক সত্য, তা স্পষ্ট করা। চিকিৎসকের নিখুঁত পর্যবেক্ষণ এবং মুফতির দূরদর্শী সমন্বয়েই কেবল যেকোনো স্বাস্থ্যসংকটে সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়া সম্ভব।যদি বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিশ্চিত করেন যে সংক্রামক ব্যাধিটি বিপজ্জনক এবং এর প্রতিষেধক বা টিকাটি নিরাপদ—তবে সমাজ সুরক্ষার স্বার্থে রাষ্ট্র আইন করে টিকাদান বাধ্যতামূলক করতে পারে। এমনকি ছোঁয়াচে রোগের বিস্তার রোধে রাষ্ট্র চাইলে টিকাদান বাধ্যতামূলক করার অধিকার রাখে। (আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমি, ৭ম অধিবেশন, জেদ্দা, প্রস্তাবনা নম্বর: ৬৭ [৫/৭], ৯–১৪ মে ১৯৯২, মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামি, ৩/৭১৫, সংখ্যা: ৭)
তবে এই বাধ্যবাধকতা সাময়িক। রোগের প্রকোপ কমে গেলে, কোনো ব্যক্তির তীব্র অ্যালার্জি থাকলে কিংবা বিকল্প কম ঝুঁকিপূর্ণ উপায় পাওয়া গেলে এই বাধ্যবাধকতা শিথিল করে পুনরায় ঐচ্ছিক নিয়মে ফিরে যেতে হবে।
তাড়াহুড়ো করে সিদ্ধান্ত দেওয়ার ঝুঁকি
চিকিৎসাসংক্রান্ত জটিল সংকটে তাড়াহুড়ো করে দেওয়া মাসআলা মারাত্মক বিভ্রান্তি তৈরি করতে পারে। সাময়িক কোনো বৈজ্ঞানিক তথ্যকে যদি ইসলামের অপরিবর্তনীয় ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জুড়ে দেওয়া হয়, তবে পরবর্তীকালে বিজ্ঞান তার মত বদলালে সাধারণ মানুষ ধর্মের সত্যতা নিয়েই সংশয়ে পড়ে যেতে পারে।
অন্যদিকে বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করে শুধু ধর্মীয় আবেগ দিয়ে রোগব্যাধির মুখোমুখি হওয়াও আত্মঘাতী।
তাই ধর্মীয় দায়িত্বশীলতার দাবি হলো—কোন তথ্যটি সাময়িক পর্যবেক্ষণ আর কোনটি স্থায়ী বৈজ্ঞানিক সত্য, তা স্পষ্ট করা। চিকিৎসকের নিখুঁত পর্যবেক্ষণ এবং মুফতির দূরদর্শী সমন্বয়েই কেবল যেকোনো স্বাস্থ্যসংকটে সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়া সম্ভব।
কোরআনের দৃষ্টিতে প্রকৃত ‘আলেম’ কে

Source - www.prothomalo.com ↗