গাড়ি চালিয়ে ভাইস সিটির রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন গ্র্যান্ড থেফট অটো সিক্সের গেমাররা। হঠাৎ গাড়ির রেডিওতে বেজে উঠল বাংলা গান ‘আজ শনিবার’। ৪৪ বছর আগের ‘ফ্লপ’ গানটি আজ অনেকের মুখে মুখে। কীভাবে ফিরল সেই গান?
গ্র্যান্ড থেফট অটো সিক্সের রেডিওতে বাজছে রূপা বিশ্বাসের গান ‘আজ শনিবার’বিশ্বখ্যাত সব সংগীতশিল্পীর গানের ভিড়ে জিটিএ সিক্সে জায়গা করে নিয়েছে আশির দশকে প্রায় হারিয়ে যাওয়া একটি বাংলা গান। গানটির শিল্পী কলকাতার রূপা বিশ্বাস। অথচ ৪৪ বছর আগে গানটি প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে তেমন কোনো সাড়া পাননি তিনি। হতাশ হয়ে নিজের গানের ক্যাসেট তুলে রেখেছিলেন বাড়ির চিলেকোঠায়।
দীর্ঘ ১৩ বছর প্রতীক্ষার পর ১৯ নভেম্বর মুক্তি পেয়েছে গ্র্যান্ড থেফট অটো সিক্স বা জিটিএ সিক্স। রকস্টার গেমসের বহুল প্রতীক্ষিত এই ভিডিও গেমের নানা অনুষঙ্গ এখন আলোচনায়। এর মধ্যেই গেমের ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ নামের রেডিও স্টেশনে রূপার ‘আজ শনিবার’ গানটি আবিষ্কার করেছেন গেমাররা।
রূপা বিশ্বাসের ৪৪ বছর আগের ‘ফ্লপ’ গানটি জিটিএ সিক্সে জায়গা পেল যেভাবে
চার দশকের বেশি সময় আগে কানাডায় রেকর্ড করা একটি বাংলা গান কীভাবে পৌঁছে গেল ভিডিও গেমের ভার্চ্যুয়াল দুনিয়ায়? সে এক আশ্চর্য গল্প।
মায়ের গান শুনতে শুনতে
মায়ের গান ও হারমোনিয়ামের সুর শুনতে শুনতে সংগীতের প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল রূপা বিশ্বাসেররূপার আসল নাম শুক্লা বিশ্বাস। ছোটবেলা থেকেই সংগীতের পরিবেশে বেড়ে উঠেছেন। মায়ের গান ও হারমোনিয়ামের সুর শুনতে শুনতে সংগীতের প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল। গানে হাতেখড়িও মায়ের কাছে।
১৯৭৬ সালে অডিশন দিয়ে অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীর জুনিয়র শিল্পী হিসেবে নির্বাচিত হন শুক্লা। কয়েক বছর পর সিনিয়র শিল্পী হওয়ার জন্য অডিশন দেন; কিন্তু সফল হতে পারেননি। একাধিকবার ব্যর্থ হয়ে এক বন্ধুর পরামর্শে ডাকনাম রূপা ব্যবহার করে আবার অডিশন দেন। এবার সফল হন। সেই থেকে সংগীতজগতে রূপা বিশ্বাস নামেই পরিচিত হয়ে ওঠেন তিনি।
কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার পাশাপাশি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সংগীত নিয়ে পড়াশোনা করতেন রূপা।
কানাডায় বেড়াতে গিয়ে বদলে গেল জীবন
১৯৮১ সালের কথা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সংগীতে স্নাতকোত্তরের শেষ পরীক্ষা দিয়েছেন রূপা। এ সময় কানাডাপ্রবাসী বড় ভাই পরিবারের সবাইকে বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানান। মা-বাবা ও দুই বোনের সঙ্গে কানাডার ক্যালগারিতে পাড়ি জমান রূপা।
ভাইয়ের বাড়িতে ঢুকেই অবাক হয়ে গেলেন। ঘরভর্তি মানুষ, সবাই অপেক্ষা করছেন তাঁর গান শোনার জন্য। বড় ভাই আগেই বন্ধুদের জানিয়েছিলেন, তাঁর বোন আসছেন, গান শোনাবেন।
বরিস রুবাকিন হলে গান গাইছেন রূপা বিশ্বাস সেদিন গভীর রাত পর্যন্ত গজলসহ নানা ধরনের গান গেয়েছিলেন রূপা। তাঁর গানে মুগ্ধ হয়ে ভাইয়ের দুই বন্ধু একটি কনসার্ট আয়োজনের প্রস্তাব দেন। রূপা তো মহাখুশি। তিনি তখন শুধুই গান গাইতে চাইতেন।
ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে আয়োজন করা হয় সেই কনসার্টের। দর্শকে পরিপূর্ণ ছিল মিলনায়তন। শিক্ষার্থী, সংগীতশিল্পী ও সংগীত সমালোচকদের সামনে টানা তিন ঘণ্টায় ২৮ কি ২৯টি গান গেয়েছিলেন রূপা।
সেদিনের কথা মনে করে ‘ভোগ ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে রূপা বলেছিলেন, ‘এখন আর তা পারব না। তখন কীভাবে পেরেছিলাম, নিজেই জানি না।’
গান ছাড়াও আমাকে চেনার একমাত্র উপায় হচ্ছে আমার পোশাক: আইয়ুব বাচ্চুযেভাবে জন্ম নিল ‘ডিস্কো জ্যাজ’
‘ডিসকো জ্যাজ’ রেকর্ডের প্রচ্ছদক্যালগারির সেই কনসার্টই বদলে দিয়েছিল রূপার জীবনের গতিপথ। পরদিন তাঁর সঙ্গে দেখা করতে আসেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর দুই নাতি, সরোদশিল্পী আশীষ খাঁ ও তবলাশিল্পী প্রাণেশ খাঁ। তাঁরা ছিলেন রূপার বড় ভাইয়ের বন্ধু। রূপার গান শুনে তাঁর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন দুজন।
এরপর নিয়মিত তাঁদের সঙ্গে সংগীতচর্চা করতে থাকেন রূপা। একদিন দুই ভাই মিলে প্রস্তাব দিলেন, একটি অ্যালবাম করা যাক।
সেখান থেকেই জন্ম নেয় ‘ডিস্কো জ্যাজ’। ডিস্কো, জ্যাজ ও ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মিশেলে তৈরি এক ভিন্নধর্মী অ্যালবাম। ভারতীয় ও কানাডীয় সংগীতশিল্পীদের সম্মিলিত প্রয়াসে ক্যালগারির একটি ছোট রেকর্ডিং স্টুডিওতে তৈরি হয় অ্যালবামটি।
চারটি গান নিয়ে সাজানো হয়েছিল ‘ডিস্কো জ্যাজ’। এর মধ্যে অন্যতম ছিল ‘আজ শনিবার’। সরোদ, তবলা, গিটার ও সিনথেসাইজারের সুরে তৈরি গানটির আবেদন ছিল অনেকটাই আলাদা।
মজার ব্যাপার হলো যে রূপা ডিস্কো গানের অ্যালবাম তৈরি করছিলেন, তিনি নিজে কখনো কোনো নাইটক্লাবে যাননি।
যে ক্যাসেট কিনতে হয়েছিল শিল্পীকেই
‘ডিসকো জ্যাজ’–এর ক্যাসেট ভারতীয় সংগীতজগতে তখন ডিস্কোর জয়জয়কার। পাকিস্তানি সংগীতশিল্পী নাজিয়া হাসানের গান বিপুল জনপ্রিয়তা পেয়েছে। বলিউডের সিনেমায়ও ডিস্কো গানের রমরমা।
এমন সময় ১৯৮২ সালে ভারতের মেগাফোন কোম্পানি থেকে প্রকাশিত হয় রূপার ‘ডিস্কো জ্যাজ’। নিজের অ্যালবাম নিয়ে অনেক স্বপ্ন ছিল ২৬ বছর বয়সী এই শিল্পীর; কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন।
অ্যালবামটি নিয়ে তেমন কোনো প্রচার-প্রচারণা হয়নি। কলকাতার বিভিন্ন ক্যাসেটের দোকানে নিজের অ্যালবাম খুঁজে বেড়িয়েছেন রূপা। কোথাও খুঁজে পাননি। অনেক খোঁজাখুঁজির পর একটি দোকানে নিজের অ্যালবামের একটি ক্যাসেট দেখতে পান। সেটি নিজেই কিনে নিয়ে আসেন।
রূপার মনে হয়েছিল, শ্রোতারা তখন নাজিয়া হাসানের গান শুনতেই বেশি আগ্রহী ছিলেন। তাঁর নিজের গানের অ্যালবামটি আড়ালেই থেকে গেল।
হতাশ হয়ে ক্যাসেটটি তুলে রাখলেন বাড়ির চিলেকোঠায়। পরিবারের সদস্যরা নতুন অ্যালবাম করার জন্য উৎসাহ দিলেও আর রাজি হননি রূপা।
‘ভোগ ইন্ডিয়া’কে তিনি বলেছিলেন, ‘আমার বয়স তখন মাত্র ২৬। অ্যালবামটি ঘিরে অনেক আশা ছিল। এমনকি নিজেও আর গানগুলো শুনিনি।’
আড়ালে কেটে গেল কয়েক দশক
চিলেকোঠায় ফেলে রেখেছিলেন সেই সিডি১৯৮৪ সালে বস্ত্র প্রকৌশলী উদয়ন সেনকে বিয়ে করেন রূপা। বিয়ের পর স্বামীর কাজের সূত্রে কিছুদিন ইন্দোনেশিয়ায় ছিলেন। সেখানে স্বামীর কর্মস্থলের বিভিন্ন অনুষ্ঠানে গানও গেয়েছেন। পরবর্তী সময়ে সিঙ্গাপুর ও বাংলাদেশেও গান পরিবেশন করেছেন তিনি।
তবে নতুন কোনো অ্যালবাম প্রকাশ করা হয়নি। ধীরে ধীরে জনসমক্ষে গান গাওয়ার চেয়ে নিজের জন্য সংগীতচর্চাই বেশি করতেন রূপা।
চিলেকোঠায় তুলে রাখা সেই ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবামটি শোনার সুযোগ পেয়েছিলেন খুব কম মানুষ। তাঁদের একজন ছিলেন রূপার স্বামী।
২০১০ সালে স্বামীর মৃত্যুর পর ভেঙে পড়েন রূপা। গান গাওয়া একেবারেই বন্ধ করে দেন। বাড়ির বাইরেও খুব একটা বের হতেন না।
রূপা তখনো জানতেন না, যে গানকে ব্যর্থ মনে করে বহু বছর আগে চিলেকোঠায় তুলে রেখেছিলেন, সেই গানই পৃথিবীর অন্য প্রান্তে নতুন করে শ্রোতা খুঁজে পেতে শুরু করেছে।
কেবল গান বা অভিনয়ে নয়, ডলি পার্টন বেঁচে থাকবেন ৩০ কোটি বইয়ের পাতায়শিল্পীর অজান্তেই জনপ্রিয় হয়ে উঠছিল গান
ছেলে দেবায়ন সেনের সঙ্গে রূপা বিশ্বাস ২০১২ সালে অসীম আলুওয়ালিয়ার পরিচালনায় মুক্তি পায় ‘মিস লাভলি’ সিনেমা। সে বছর কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সেরতাঁ রিগার’ বিভাগে অংশ নেয় সিনেমাটি। এতে ব্যবহার করা হয়েছিল রূপার ‘আজ শনিবার’ গানটি।
একই বছর জার্মানির হামবুর্গের এক পুরোনো রেকর্ড বিক্রেতার হাত ধরে গানটি পৌঁছে যায় সুইডিশ ডিজে অ্যালবিয়ন ভেনাবলসের কাছে। গানটি এতটাই ভালো লেগেছিল তাঁর, নিজের বিভিন্ন সংগীত আয়োজনে বাজাতে শুরু করেন।
এক সংগীতপ্রেমী ডিজের আয়োজনে গানটি শুনে চিনতে পারেন। এর আগে ‘মিস লাভলি’ সিনেমায় গানটি শুনেছিলেন তিনি। ২০১৬ সালে গানটির মূল রেকর্ডিং ইউটিউবে প্রকাশ করেন।
পরের বছর জার্মানির একটি সংগীত প্রকাশনা প্রতিষ্ঠান গানটির অননুমোদিত সংস্করণ প্রকাশ করে। সংগীতপ্রেমীদের বিভিন্ন অনলাইন পরিসরে ‘ডিস্কো জ্যাজ’ নিয়ে আলোচনা বাড়তে থাকে। আন্তর্জাতিক অঙ্গনের ডিজেরাও তাঁদের সংগীত আয়োজনে গানটি বাজাতে শুরু করেন।
ব্রাজিল থেকে যুক্তরাজ্য, ক্রোয়েশিয়া থেকে ইথিওপিয়া—বিভিন্ন দেশের সংগীত আয়োজনে শোনা যাচ্ছিল রূপার গান। অথচ এসবের কিছুই জানতেন না কলকাতায় বসবাসরত রূপা।
চিলেকোঠায় মায়ের ক্যাসেট পেলেন ছেলে
একদিন বাড়ির চিলেকোঠা পরিষ্কার করতে গিয়ে একটি পুরোনো বাক্সে ক্যাসেট খুঁজে পেলেন রূপার ছেলে দেবায়ন সেন। প্রচ্ছদে লাল পোশাক পরা এক তরুণীর ছবি। হাতে মাইক্রোফোন, মুখে হাসি। শিল্পীর নাম রূপা, অ্যালবামের নাম ‘ডিস্কো জ্যাজ’।
ক্যাসেটটি হাতে নিয়ে মায়ের কাছে ছুটে গেলেন দেবায়ন। নিজের মা যে একসময় গানের অ্যালবাম প্রকাশ করেছিলেন, তা যেন বিশ্বাসই হচ্ছিল না তাঁর।
ক্যাসেটটির দিকে একবার তাকিয়ে রূপা বললেন, ফেলে দাও। পুরোনো রেকর্ড বাড়িতে রাখতে নেই।
২০১৯ সালে মায়ের সেই অ্যালবাম নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয় দেবায়নের। মামার মুখে মায়ের গান রেকর্ড করার গল্প শুনে ইন্টারনেটে খোঁজাখুঁজি শুরু করেন তিনি।
রূপা বিশ্বাস মূলত সংগীতচর্চা করতেন নিজের জন্যই যা দেখলেন, তাতে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। তাঁর মা যে অ্যালবামকে ব্যর্থ মনে করে এত দিন আড়ালে রেখেছিলেন, সেই অ্যালবাম নিয়ে উচ্ছ্বসিত বিশ্বের বিভিন্ন দেশের সংগীত সমালোচক ও সংগীতপ্রেমীরা। কেউ তাঁর মাকে অভিহিত করছেন লুকিয়ে থাকা রত্ন হিসেবে, কেউবা অ্যালবামটিকে বলছেন ভারতীয় ডিস্কো সংগীতের অমূল্য সম্পদ।
সংগীতবিষয়ক লেখক নেট রেবের সঙ্গে যোগাযোগ হয় দেবায়নের। তাঁর কাছ থেকেই মায়ের অ্যালবামের নতুন করে জনপ্রিয় হয়ে ওঠার গল্প জানতে পারেন।
সে বছরই যুক্তরাষ্ট্রের সংগীত প্রকাশনা প্রতিষ্ঠান ন্যুমেরো গ্রুপ মূল রেকর্ডিং থেকে শব্দের মান উন্নত করে শিল্পী ও প্রযোজকদের অনুমতি নিয়ে নতুন করে প্রকাশ করে ‘ডিস্কো জ্যাজ’।
প্রথমবার প্রকাশের প্রায় চার দশক পর অবশেষে শ্রোতাদের কাছে পৌঁছাতে শুরু করে রূপার অ্যালবাম।
ফিরোজা বেগমের শেষ সাক্ষাৎকার: নজরুল বললেন, ‘তুমি আরেকটা গান শোনাও’আন্তর্জাতিক ফ্যাশন থেকে ভিডিও গেমের দুনিয়ায়
জিটিএ সিক্সের ওয়ার্ল্ডওয়াইড এফএমে রূপার গান নতুন করে প্রকাশের পর ‘ডিস্কো জ্যাজ’-এর গান শুধু সংগীতপ্রেমীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। পৌঁছে গেছে আন্তর্জাতিক বিনোদন ও ফ্যাশনের জগতেও।
২০২০ সালে স্প্যানিশ বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লোয়েভের ‘পাউলাস ইবিজা’ প্রচারণায় ব্যবহার করা হয় রূপার গান। ২০২১ সালে তাঁর গান শোনা যায় নেটফ্লিক্সের সিরিজ ‘কাউবয় বিবপ’-এ।
আর এবার ‘আজ শনিবার’ জায়গা করে নিয়েছে জিটিএ সিক্সে। গেমটির ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ রেডিও স্টেশনের সংগীত তালিকায় আছে এই বাংলা গান।
এই রেডিও স্টেশনের বাস্তব সংস্করণের সঙ্গেও গানটির একটি যোগসূত্র আছে। কানাডীয় ডিজে ও সংগীত প্রযোজক ড্যান স্নেইথ, যিনি ক্যারিবু নামে পরিচিত, এর আগেও তাঁর সংগীত আয়োজনে রূপার গান বাজিয়েছেন। বাস্তবের ওয়ার্ল্ডওয়াইড এফএমেও গানটি বাজিয়েছেন বলে জানা যায়।
এবার ভিডিও গেমের সৌজন্যে সম্পূর্ণ নতুন এক প্রজন্মের শ্রোতার কাছে পৌঁছে গেল রূপার কণ্ঠ।
একসময় দ্বিতীয় অ্যালবামের কথা উঠলেই মুখ ফিরিয়ে নিতেন যে শিল্পী, তিনিই এখন নতুন অ্যালবাম করার কথা ভাবছেন৩০ বছর পর আবার মঞ্চে
২০২৪ সালের ডিসেম্বরে কলকাতা জ্যাজ ফেস্টে গান পরিবেশন করেন রূপা। ‘ভোগ ইন্ডিয়া’র তথ্য অনুযায়ী, দীর্ঘ ৩০ বছর পর সরাসরি মঞ্চে সংগীত পরিবেশন করেন তিনি।
যে গানগুলো কয়েক দশক ধরে নিজেও শোনেননি, সেগুলো নতুন করে শুনে মুগ্ধ হয়েছেন রূপা। তাঁর উপলব্ধি, সময়ের চেয়ে কিছুটা এগিয়ে ছিলেন তাঁরা।
একসময় দ্বিতীয় অ্যালবামের কথা উঠলেই মুখ ফিরিয়ে নিতেন যে শিল্পী, তিনিই এখন নতুন অ্যালবাম করার কথা ভাবছেন। বিভিন্ন সংগীত আয়োজনে গান গাওয়ার আমন্ত্রণও পাচ্ছেন।
কানাডীয় ডিজে ও সংগীত প্রযোজক ড্যান স্নেইথ, যিনি ক্যারিবু নামে পরিচিত তবে এত বছর পর পাওয়া সাফল্যের আনন্দের সঙ্গে মিশে আছে কিছুটা বিষাদও। সম্প্রতি ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে রূপা জানিয়েছেন, তাঁর সংগীতজীবনের শুরুর দিকে সবচেয়ে বেশি পাশে ছিলেন মা-বাবা ও বড় ভাই। অথচ আজকের এই সাফল্য দেখে যাওয়ার জন্য তাঁদের কেউই বেঁচে নেই।
মাত্র ২৬ বছর বয়সে নিজের গানের ক্যাসেট নিজেই কিনে হতাশ হয়ে বাড়ি ফিরেছিলেন রূপা। সেই ক্যাসেট একদিন ফেলেও দিতে চেয়েছিলেন। অথচ ৪৪ বছর পর সেই অ্যালবামের গানেই মুগ্ধ হচ্ছেন নতুন প্রজন্মের শ্রোতারা। কী অদ্ভুত সুন্দর এক প্রত্যাবর্তন!
সূত্র: ভোগ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, ন্যুমেরো গ্রুপ, ওয়াক্স পোয়েটিকস ও দ্য গার্ডিয়ান
যেভাবে জিটিএ সিক্সের ক্যারেক্টার আর্টিস্ট হলেন বাংলাদেশের সালমান রহমান

Source - www.prothomalo.com ↗