Bangladesh · 2026-11-04 17:38:53

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৬
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯৩৬ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৫ জনে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি পরিস্থিতি খারাপ ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে নতুন করে ৮৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন চারজন। এ নিয়ে ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৮৪ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১২ জন।

চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছর এ বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৮৬ জন এবং মারা গেছেন ৪৩ জন।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন দুজন। এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৪৭ জনে এবং মৃত্যুর সংখ্যা ৮২ জনে।

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ বিভাগে চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫২ জন এবং মারা গেছেন ২৯ জন।

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৮০ জন এবং মৃত্যুর সংখ্যা আটজন।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭১২ জনে এবং মৃত্যু হয়েছে ৩০ জনের।

অন্যদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৯১২ জন এবং মারা গেছেন চারজন।

Source - www.bd24live.com ↗