জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে শ্রমিকদের মধ্যে একটি বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তাঁদের ভাগ্যের পরিবর্তন হবে। শ্রমিকেরা সাধারণত ভাগ্যের পরিবর্তন বলতে তাঁদের আয় বৃদ্ধিকেই বোঝেন। এবারের মজুরি বৃদ্ধি নিয়ে তাঁদের প্রত্যাশাও বেশি ছিল।
আমি মনে করি, এবারের মজুরি বৃদ্ধিতে সাধারণ শ্রমিকদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমি নিজেও কারখানায় গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তাঁদের মধ্যে সন্তুষ্টি দেখেছি। বরং কেউ কেউ সন্দিহান, তাঁরা শেষ পর্যন্ত এত মজুরি পাবেন কি না। আমি তাঁদের বলেছি, সরকার আইন করলে মালিকেরা সেই মজুরি দিতে বাধ্য।
এবারের মজুরি নির্ধারণ প্রক্রিয়ার সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। আমি দায়িত্ব নিয়ে এ কথা বলতে পারি। অতীতে মজুরি নিয়ে দর-কষাকষির একপর্যায়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপের প্রয়োজন হতো। এবার মজুরি বোর্ড গঠন থেকে শুরু করে মজুরি নির্ধারণ পর্যন্ত তেমন কিছু ঘটেনি। সরকার আমাদের ডেকে কোনো কিছু চাপিয়ে দেয়নি।
মজুরি বেড়েছে, এখন ব্যবসার খরচ কমাতে সরকারি উদ্যোগ চাই

এখন প্রশ্ন হচ্ছে, মালিকদের এই মজুরি দেওয়ার সক্ষমতা রয়েছে কি না। শিল্পে প্রতিনিয়ত নতুন কারখানা হয়, আবার কিছু কারখানা বন্ধও হয়ে যায়। অতীতেও মজুরি বৃদ্ধি কিংবা ব্যবসায়িক পরিবেশের বড় পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে অনেক কারখানার মালিক ব্যবসায় টিকতে পারেননি। তবে আমার আশঙ্কা, এবারের মজুরি বৃদ্ধির ফলে অতীতের তুলনায় বেশি কারখানা ক্ষতিগ্রস্ত হবে।
আমার এই আশঙ্কার অন্যতম কারণ হচ্ছে, আন্তর্জাতিক প্রতিযোগিতা। অতীতে মজুরি বৃদ্ধির পরও আমাদের শ্রমিকদের মজুরি প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেক কম থাকত। পাশাপাশি টাকার অবমূল্যায়নের কারণে রপ্তানিকারকেরা কিছুটা সুবিধা পেতেন। মাঝে বিনিময় হার বাড়লেও অনেক দিন ধরেই বড় পরিবর্তন হচ্ছে না। অন্যদিকে নতুন মজুরি কার্যকর হলে ডলারের হিসাবে বাংলাদেশের পোশাকশ্রমিকদের মজুরি ভারত ও পাকিস্তানের কিছু অঞ্চলের তুলনায় বেশি হবে। এই প্রতিযোগী দেশগুলোর নিজস্ব কাঁচামাল, উন্নত বন্দর অবকাঠামো ও সরকারি ভর্তুকির সুবিধা রয়েছে।
এমন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রথমেই বিদেশি ক্রেতাদের কাছ থেকে পণ্যের বাড়তি দাম আদায়ের সক্ষমতা বাড়াতে হবে মালিকদের। ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম আদায় করতে পারিনি বলে শ্রমিকদের কম মজুরি দেব, এমনটি বছরের পর বছর ধরে চলতে পারে না। দ্বিতীয়ত, উৎপাদনশীলতা বাড়াতে হবে। বাংলাদেশের পোশাকশ্রমিকদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। ফলে তাঁদের দক্ষতা ও উৎপাদনশীলতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এ বিষয়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষেরই মনোযোগ দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।
পাশাপাশি ব্যবসার অদৃশ্য ও অতিরিক্ত খরচ কমাতে হবে। দীর্ঘদিন ধরে আমরা চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণের কথা শুনছি। সেখানে বেশি গভীরতার জাহাজ ভেড়ার সুযোগ তৈরি হলে রপ্তানি ব্যয় কমবে। বন্দরের বিভিন্ন মাশুল ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা কমানোরও সুযোগ রয়েছে। মজুরি বৃদ্ধির পাশাপাশি ব্যবসার এই খরচ কমাতে হবে। তাহলেই উদ্যোক্তারা বাড়তি মজুরির চাপ অনেকাংশে সামাল দিতে পারবেন।
আরেকটি বিষয় হচ্ছে—শ্রমিকদের প্রতি রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে। শ্রমিকদের জন্য সরকার ফ্যামিলি কার্ডের আদলে শ্রমিক কার্ড চালু করতে পারে। এর পাশাপাশি শ্রমিকদের চিকিৎসাসেবা, তাঁদের সন্তানদের শিক্ষার সুযোগ ও কেন্দ্রীয় শিশুযত্ন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের এই উদ্যোগ প্রয়োজন।
ফজলে শামীম এহসান, নির্বাহী সভাপতি, বিকেএমইএ

Source - www.prothomalo.com ↗