ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ওরফে ডরিনকে (২৪) আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আনোয়ারুল কলকাতায় খুন হন।
গতকাল বুধবার রাতে ডিএমপির ডিবির ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মুমতারিনকে আটক করে।
যেভাবে খুন হন সংসদ সদস্য আনোয়ারুল আজীমআজ বৃহস্পতিবার ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন এই তথ্যের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মুমতারিনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মরদেহের খণ্ডাংশগুলো আনোয়ারুল আজীমেরই, মেয়ের সঙ্গে মিলল ডিএনএআনোয়ারুল আজীম কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন। ২০২৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি খুন হন।
কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকায় আটক

আনোয়ারুল আজীম হত্যা: তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশজানুয়ারিতেই কলকাতায় আনোয়ারুলকে হত্যার পরিকল্পনা ছিল
Source - www.prothomalo.com ↗