Bangladesh · 2026-11-26 12:19:30

টিকটক থেকে মিস ইউনিভার্স, ২০ লুকে বাংলাদেশের নতুন বিউটি কুইনের ১০ বছরের ফ্যাশন জার্নি

টিকটক থেকে মিস ইউনিভার্স, ২০ লুকে বাংলাদেশের নতুন বিউটি কুইনের ১০ বছরের ফ্যাশন জার্নি
একসময় টিকটকে সাড়া জাগিয়েছিলেন। এরপর টিভি নাটকের প্রিয় মুখ হয়ে ওঠেন সামিরা খান মাহি। করেছেন মডেলিংও। এ বছর মিস ইউনিভার্স বাংলাদেশ হয়ে বিশ্বের সবচেয়ে বড় বিউটি প্যাজেন্টে নিজের ফ্যাশনেবল প্রেজেন্স আর মেইন ক্যারেক্টার এনার্জির জানান দিয়েছেন তিনি। তাঁর চোখধাঁধানো সব লুক, সাবলীল হাঁটা ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। সেই সঙ্গে মন জয় করেছে দেশের ফ্যাশনপ্রিয় মানুষের। তিনি কিন্তু সবসময়ই নিজের সাজপোশাকে স্ট্যান্ড আউট করেন, শুধু বদলে যায় স্টেটমেন্ট। নিজের ইন্সটাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে প্রায় দশ বছর ধরেই তিনি শেয়ার করে আসছেন নানা আকর্ষণীয় ও স্টাইলিশ লুক। চলুন নির্বাচিত ২০টি ছবিতে দেখে আসি সামিরা মাহির ইন্সপায়ারিং ফ্যাশন জার্নি।
মাহির বহু
বছর আগের এই ভেলভেটের বেল্টেড শর্ট জাম্পস্যুটের লুকে টিকটক অ্যাস্থেটিকসের ছোঁয়াস্লিভলেস সাদা বডিকন ড্রেসে নজর কাড়ছে রেড লিপস ক্রপড নিটওয়্যারের সঙ্গে স্টাইলিশ বেরে ক্যাপ পরেছেন সামিরা মাহি স্লিক স্ট্রেট হেয়ার আর হাই নেক পুরো হাতার কালো বডি হাগিং ড্রেসে দেখা যাচ্ছে তাঁকে ফুলেল প্রিন্টের লাইক্রা পিংক ড্রেস পরেছেন মাহি ওল্ড হলিউড হেয়ারস্টাইল আর গ্ল্যাম মেকওভারের সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে হল্টারনেক কালো ড্রেসের লুকে সাদা স্টোন ওয়ার্কের বডিকন কালো হলটারনেক ড্রেসে পার্টি মুডে সামিরা মাহি রেট্রো স্টাইল শাড়ির লুকে মাহিকে মোহনীয় লাগছে এখানেও শাড়ির লুক। সাদামাটা সুতির শাড়ি, অক্সিডাইজড গয়না আর খোলা চুলে চার্ম ছড়াচ্ছেন তিনি কফিরঙা স্টাইলিশ ড্রেপড ডিজাইনের ড্রেসের সঙ্গে আপডু দারুণ মানিয়েছে একেবারে সিম্পল মভরঙা ডাইয়ের শাড়ি, ফুল আর ঝুমকায় চোখ জুড়াচ্ছেন মাহিকালো নেটের বডিকন ড্রেস ও স্লিক পনিটেইলের লুকে নজর কাড়ছে ম্যাচিং ব্যাগ সুইটহার্ট নেকলাইনের রয়েল ব্লু জাম্পস্যুটের ভ্রমণ লুকে মাহি সাদা ক্রপড ফুলস্লিভ টপ আর ম্যাচিং শর্ট স্কার্টে মাহি গোলাপি বডিকন ড্রেসে মাহি। সঙ্গে মানানসই ব্যাগ। ওয়ান শোল্ডার অলিভ স্যাটিন গাউনের লুকে আলাদা রকমের স্টাইল স্টেটমেন্ট জার্নি শুরু হয়েছে মাহির নেটের স্ট্র্যাপলেস কালো বডি হাগিং ড্রেসের লুকে দেখা যাচ্ছে আলাদা স্লিভস ও কালো কার্নিভ্যাল মাস্ক মিস ইউনিভার্সের মঞ্চে এই শিয়ার গাউনের লুকে মাহির ফ্যাশন জার্নি আরেক লেভেলে চলে গিয়েছে প্রশংসা পেয়েছেন সুইমস্যুট রাউন্ডে নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী বডিস্যুট পরে। ক্রাউন আর ওফ দ্য শোল্ডার মারমেইড গাউনে মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহি ছবি: ইন্সটাগ্রাম

Source - www.haal.fashion ↗