টেস্টোস্টেরন মূলত পুরুষের সেক্স হরমোন। পুরুষদের শুক্রাশয় থেকে তৈরি হয় এই টেস্টোস্টেরন। কিন্তু প্রায়ই নারীদেরও রক্তে টেস্টোস্টেরনের মাত্রা পরীক্ষা করতে দেওয়া হয়। এর কারণ কী? তাহলে কি নারীদের শরীরেও টেস্টোস্টেরন আছে? থাকলে এর ভূমিকা কী?
উত্তর হলো, হ্যাঁ। নারীদের শরীরেও স্বল্প মাত্রায় টেস্টোস্টেরন তৈরি হয়। এই টেস্টোস্টেরন আসে নারীদের এড্রিনাল গ্রন্থি থেকে, আর খুব সামান্য পরিমাণে ডিম্বাশয় থেকে।
১. নারীর শরীরে পুরুষ হরমোনের কাজটা কী?
বলা হয় যে এটি নারীদের যৌনাকাঙ্ক্ষা বা লিবিডো নিয়ন্ত্রণ করে। এ ছাড়া হাড়ের ঘনত্ব, পেশির শক্তি ও স্থিতিস্থাপকতা রক্ষায় এর ভূমিকা আছে। কিন্তু নারীর শরীরে টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রা খুবই কম। প্রতি ডেসিলিটারে ১৫ থেকে ৭০ ন্যানোগ্রামের মতো।
নারীর শরীরে কেন থাকে টেস্টোস্টেরন হরমোন, জেনে নিন ৬ প্রশ্নের উত্তর

২. নারীদের টেস্টোস্টেরন বাড়লে কী হয়?
কখনো কখনো নারীদের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। এই মাত্রা বেড়ে গেলে ডিম্বস্ফুটনে সমস্যা, অনিয়মিত মাসিক, টাক পড়া বা মুখে লোমের মতো সমস্যা দেখা দিতে পারে।
টেস্টোস্টেরন হরমোনের অপব্যবহারে গুরুতর স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জানেন?৩. কেন নারীদের টেস্টোস্টেরন বাড়ে?
সবচেয়ে পরিচিত কারণটি হলো পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম বা পিএমওএস। সাধারণত কিশোরী বয়সে ওজন বাড়ার কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে এটি হয়। এ ছাড়া অতিরিক্ত টেস্টোস্টেরনের কারণ হতে পারে এড্রিনাল বা ডিম্বাশয়ের কোন টিউমার, কনজেনিটাল এড্রিনাল হাইপারপ্লাসিয়া নামের একটি জন্মগত রোগ, স্থূলতা, কুশিং সিনড্রোম, স্টেরয়েড–জাতীয় ওষুধ সেবন।
৪. নারীদের টেস্টোস্টেরন কমে যাওয়াও কি খারাপ?
স্বল্প পরিমাণে হলেও টেস্টোস্টেরন নারীদের যৌনস্বাস্থ্য, হাড় ও পেশির সুস্থতার জন্য দরকার। তাই টেস্টোস্টেরন অনেক কমে গেলেও কিছু সমস্যা হতে পারে। যেমন লিবিডো কমে যাওয়া, মুড সুইং, বিষণ্নতা বা উদ্বেগ, ঘুমের সমস্যা, পেশির দুর্বলতা বা ক্লান্তি ভাব।
পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে৫. কেন টেস্টোস্টেরন কমে যায়?
মেনোপজের পর ইস্ট্রোজেনের পর টেস্টোস্টেরনের মাত্রাও কমে যায় নারীর শরীরে। এ ছাড়া ডিম্বাশয় সার্জারির পর, পিটুইটারির কোনো সমস্যায়, কেমোথেরাপি বা রেডিওথেরাপির পর, এড্রিনাল গ্রন্থির সমস্যা এডিসনস ডিজিজ বা দীর্ঘমেয়াদি অপুষ্টিতে টেস্টোস্টেরন মারাত্মক কমে যেতে পারে।
৬. নারীদের কি টেস্টোস্টেরন থেরাপি দরকার হয়?
সাধারণত নারীদের টেস্টোস্টেরন দিয়ে চিকিৎসা করা হয় না। নারী অ্যাথলেটরা অনেক সময় পেশি শক্তি ও স্ট্যামিনা বাড়াতে টেস্টোস্টেরন নিয়ে থাকেন, কিন্তু এর ক্ষতিকর দিক আছে। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কারও হরমোন গ্রহণ করা ঠিক নয়।
অধ্যাপক ডা. তানজিনা হোসেন, এন্ডোক্রাইনোলজি বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা
পুরুষের টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি কেন হয়, কীভাবে বাড়ানো যায়

Source - www.prothomalo.com ↗