প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮২তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু-কিশোর ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহমেদ হেলাল। এইবারের বিষয়টি ছিল—‘সন্তানের আচরণ ও বন্ধু নির্বাচন: অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব।’ উক্ত অনুষ্ঠান থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সন্তানের কৈশোরকালীন নানা সংকটে অভিভাবকদের মূল ভূমিকা ও চ্যালেঞ্জ কী হওয়া উচিত? এর উত্তরে ডা. হেলাল আহমেদ জানান, সন্তানের কৈশোরকালীন সময়ে বাবা-মা ও সন্তানের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়। এই সংবেদনশীল সময়ে অভিভাবকদের মূল
কৈশোরে সন্তানের কাছাকাছি থাকার পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞের

দায়িত্ব হলো সেই দূরত্ব বা সীমানা বজায় রেখেও সন্তানের সবচেয়ে কাছাকাছি থাকা। কৈশোর অতিক্রম করার সময় বাবা-মা ও সন্তান—উভয়েই কঠিন সময় পার করেন। এ অবস্থায় সন্তানকে নিয়ন্ত্রণ করার বদলে তাকে বোঝা এবং সঠিক পথে দিকনির্দেশনা দেওয়াই অভিভাবকদের প্রধান চ্যালেঞ্জ।’
Source - trust.prothomalo.com ↗