Bangladesh · 2026-11-26 11:55:20

পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় অনুষ্ঠিত

পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় অনুষ্ঠিত
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: শওকত আলী সরদার, উদয়পুর হাইস্কুলের প্রধান শিক্ষক এয়াকুব আলী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো: সামসুল আলম সোহরাব, উপজেলা বিএনপির সাংগঠিক সম্পাদক মো: রেজাউল করিম রিংকু, খামারী আল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো: শাকিল আহমেদ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, খামারীগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Source - www.bd24live.com ↗