সাম্প্রতিক বছরগুলোতে মালয়েশীয় বিমান বাহিনীর স্থাপনাগুলো ব্যবহার করে অন্তত তিন মেট্রিক টন অবৈধ মাদক পাচার করা হয়েছে। সামরিক কর্মকর্তাদের সহায়তায় পরিচালিত একটি মাদক চক্রের বিরুদ্ধে চলমান তদন্তের পরিধি বাড়ার প্রেক্ষাপটে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।