২০২৫ সালে বিশ্বজুড়ে ৪৭ হাজারেরও বেশি নারী —অর্থাৎ প্রতি ঘণ্টায় প্রায় পাঁচজন তাদের আত্মীয়স্বজনের হাতে খুন হয়েছেন। এই সংখ্যাটি আগের বছরগুলোর তুলনায় প্রায় অপরিবর্তিত রয়েছে। জাতিসংঘের প্রতিবেদনের বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।