চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৭৯, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৩৩

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আরও ৬৩৩ জনকে আটক করা হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
Source - www.risingbd.com ↗