আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা অস্ত্রের মধ্যে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও ওয়াকিটকি রয়েছে।