জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত আর সুন্দর মুহূর্তগুলোয় কেন যেন নিজের অজান্তেই চোখে জল আসে। বিয়ের অনুষ্ঠানে মাইলির চোখে আনন্দাশ্রু আর মুখে হাসিই বলে দিচ্ছে, এটি তাঁর জীবনের অন্যতম সুন্দর মুহূর্তমার্কিন সংগীতশিল্পী মাইলি সাইরাস ও ম্যাক্স মরান্ডো ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। বিয়ের আয়োজন বসেছিল মার্কিন সংগীতের কিংবদন্তি ফ্রাঙ্ক সিনাত্রার সাবেক বাড়িতে। ছবিতে পোষা গোল্ডেন রিট্রিভারের সঙ্গে মাইলিবিয়ের শপথবাক্য পাঠের সময় চোখে পানি এলেও মুখের হাসি মুছে যায়নি মাইলির। মাইলির ঘনিষ্ঠ একটি সূত্র ‘পিপল ম্যাগাজিন’কে জানিয়েছে, আবেগ সামলানোর আপ্রাণ চেষ্টা করছিলেন মাইলি। ম্যাক্সকে বিয়ে করতে পেরে খুব খুশি ছিলেন তিনিঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইলির মা টিশ সাইরাস, বাবা বিলি রে সাইরাস ও বোন নোয়া সাইরাসসহ পরিবারের সদস্যরা। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য আর হাতেগোনা কয়েকজন বন্ধুর উপস্থিতিতে ছিমছাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই তারকা জুটিপাম স্প্রিংসে সুইমিং পুলের পাশে সাদা ফুলে সাজানো খিলানের নিচে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন মাইলি ও ম্যাক্স। মাইলির পরনে ছিল অ্যান্থনি ভ্যাকারেলোর নকশা করা সেন্ট লরাঁর সিল্কের গাউনবিয়ের পর ইনস্টাগ্রামে সাদাকালো বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মাইলি। একটি ছবিতে সাদা গোলাপে সাজানো পথের মাঝে চুম্বনরত অবস্থায় দেখা যায় নবদম্পতিকেবিয়েতে অতিথিদের জন্য নির্ধারিত পোশাকের রং ছিল কালো। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নৈশভোজে মাইলিও পরেছিলেন কালো ককটেল ড্রেসএশিয়া সফরের সময় জাপানের কিয়োটোতে মাইলিকে বিয়ের প্রস্তাব দেন ম্যাক্স। এমন প্রস্তাবের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না মাইলি। তবে ‘হ্যাঁ’ বলতেও দেরি করেননিমাইলির জীবনসঙ্গী ম্যাক্স মরান্ডো লস অ্যাঞ্জেলেসভিত্তিক রক ব্যান্ড ‘লিলি’র ড্রামার। সংগীতজগতের মানুষ হলেও জনপ্রিয়তায় মাইলির চেয়ে অনেকটাই পিছিয়ে তিনিসামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী থাকা তারকাদের একজন মাইলি। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ২০ কোটি ৪০ লাখ। অন্যদিকে ম্যাক্সের অনুসারী ১ লাখ। মাইলির সঙ্গে পরিচয়ের আগে এই সংখ্যা ছিল মাত্র ১৬ হাজার৩৪ বছর বয়সী মাইলির এটি দ্বিতীয় বিয়ে। অন্যদিকে ২৮ বছর বয়সী ম্যাক্স এবারই প্রথম বিয়ের শপথবাক্যে বললেন, ‘আই ডু’এর আগে ২০১৮ সালে অস্ট্রেলীয় অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন মাইলি। ২০১৯ সালে আলাদা হয়ে যান তাঁরামাইলির সাদা সিল্কের গাউনটির পেছনের অংশ ছিল বেশ খোলামেলা। গাউনের পেছনে ছিল মেঝে ছুঁয়ে যাওয়া লম্বা ট্রেন। চুল বেঁধেছিলেন আলগা খোঁপায়। অন্যদিকে ম্যাক্স পরেছিলেন একই ব্র্যান্ডের কালো স্যুট-প্যান্ট। দুজনের সাজপোশাকেই ছিল পরিমিতিবোধের ছাপ২০২১ সালে বন্ধুদের পরামর্শে একটি ব্লাইন্ড ডেটে (আগে থেকে পরিচয় নেই, এমন কারও সঙ্গে সাক্ষাৎ) প্রথম দেখা হয় মাইলি ও ম্যাক্সের। একই বছরের নভেম্বরে গুচির ‘লাভ প্যারেড’ ফ্যাশন শোতে একসঙ্গে হাজির হয়ে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন তাঁরাম্যাক্স শুধু ব্যান্ডের ড্রামার নন, গীতিকার ও সংগীত প্রযোজকও। মাইলির ‘এন্ডলেস সামার ভ্যাকেশন’ (২০২৩) ও ‘সামথিং বিউটিফুল’ (২০২৫) অ্যালবামে একসঙ্গে কাজ করেছেন তাঁরামাইলির আংটিটি তৈরি করেছেন অলংকারের নকশাকার জ্যাকি আইশে। ১৪ ক্যারেট হলুদ সোনার মোটা ব্যান্ডের ওপর বসানো কুশন কাটের হীরা আংটিটিকে দিয়েছে ভিনটেজ ধাঁচের আভিজাত্যকিছুদিন আগে হলিউড বোলের মঞ্চে মাইলি ও ম্যাক্স একসঙ্গে পরিবেশন করেন মাইলির ‘লেটস গেট ম্যারিড’ গানটি। সেই ভিডিও ছড়িয়ে পড়তে সময় লাগেনি। ভক্তদের জন্য যেন এটুকু ইঙ্গিতই যথেষ্ট ছিল! অপেক্ষা ছিল শুধু বিয়ের ঘোষণা আর ছবির। অবশেষে সেই অপেক্ষারও অবসান হলোইনস্টাগ্রামে মাইলি ও ম্যাক্সের বিয়ের ছবির নিচে শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘এটাই বছরের সুন্দর দিন।’ আবার কারও মন্তব্য, ‘অবশেষে বিশ্বসংগীতের খ্যাপাটে রাজকন্যা পৃথিবীর সবচেয়ে সুদর্শন রাজপুত্রকে নিজের করে পেলেন।’সূত্র: ভোগ ও পিপল
ব্লাইন্ড ডেট থেকে বিয়ে, ৬ বছরের ছোট ম্যাক্সের সঙ্গে মাইলির বিয়ের ছবিগুলো দেখে নিন

রূপা বিশ্বাসের ৪৪ বছর আগের ‘ফ্লপ’ গানটি জিটিএ সিক্সে জায়গা পেল যেভাবে
Source - www.prothomalo.com ↗