পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের সুপারিশ করার ক্ষেত্রে আরও ভালো কিছু করার সুযোগ ছিল। মজুরি নির্ধারণ করতে গেলে যে ধরনের বস্তুনিষ্ঠ ও যৌক্তিক বিশ্লেষণ প্রয়োজন, তড়িঘড়ির কারণে এবার সেটি হয়নি। মজুরি নির্ধারণ কোনো আবেগের বিষয় নয়। আরও সময় নিয়ে বিশ্লেষণ করে মজুরির সুপারিশ করা উচিত ছিল।
এবার মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকেরা বর্তমানে কত টাকা পান, সেখান থেকে কতটা বাড়ানো যায় এবং ছোট ও দুর্বল কারখানাগুলোর মজুরি দেওয়ার সক্ষমতা কতটুকু—এসব বিষয়কে ভিত্তি হিসেবে ধরা হয়েছে। আমার দৃষ্টিতে এটি মজুরি নির্ধারণের যৌক্তিক ভিত্তি হতে পারে না। দেশের আইন ও সংবিধানের আলোকে নিম্নতম মজুরি নির্ধারণের ভিত্তি হওয়া উচিত শ্রমিকের জীবনযাত্রার ব্যয় ও জীবনমান। এরপর অবশ্যই শিল্পের সক্ষমতা বিশ্লেষণ করতে হবে। তবে সেটি হবে দ্বিতীয় ধাপ। সেই বিশ্লেষণের ভিত্তিতে শ্রমিকের প্রাপ্য মজুরি কমানো নয়, বরং শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায়, তা দেখতে হবে। কারণ, শিল্প বা কারখানা বন্ধ করে তো শ্রমিককে মজুরি দেওয়া যাবে না।
মজুরি নির্ধারণে টেকসই সমাধান হলো না

এবারের মজুরি নির্ধারণের কিছু ইতিবাচক দিকও রয়েছে। যেমন তিন বছরের ব্যবধানে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। আনুপাতিক হারে মজুরি বৃদ্ধিও আগের তুলনায় ভালো হয়েছে। মজুরি বোর্ড স্বল্প সময়ে অনেক কাজ করেছে এবং বিষয়টি ঝুলিয়ে রাখেনি। সে জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তা সত্ত্বেও বলব, মজুরি সমস্যার টেকসই সমাধান হলো না। টেকসই সমাধানের জন্য তিনটি বিষয়কে সমন্বয় করতে হবে। প্রথমত, শ্রমিকের মজুরি কত হওয়া উচিত; দ্বিতীয়ত, সেই মজুরি দিতে শিল্পের কী ধরনের সহযোগিতা প্রয়োজন এবং তৃতীয়ত, শ্রমিকের জীবনমান উন্নয়নে সরকার কী কী উদ্যোগ নেবে।
আমি মনে করি দুর্বল কারখানাগুলোর সক্ষমতা বিবেচনায় নিয়েই এবারের মজুরি নির্ধারণ করা হয়েছে। ফলে এই মজুরি বাস্তবায়নে সমস্যা হওয়ার কথা নয়; বরং যেসব বড় কারখানার আরও বেশি মজুরি দেওয়ার সক্ষমতা রয়েছে, তাদের উচিত দ্রুত শ্রমিকদের মজুরি আরও বাড়িয়ে দেওয়া। এর মাধ্যমে তারা অন্যদের সামনে একটি ইতিবাচক উদাহরণ তৈরি করতে পারে।
মজুরি বোর্ড এখন ন্যূনতম মজুরির সুপারিশ করেছে মাত্র। ফলে সরকারের সামনে বিষয়টি পর্যালোচনার সুযোগ রয়েছে। সরকারের উচিত অবিলম্বে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সুপারিশটি পর্যালোচনা করা। সরকার এই মজুরি বহাল রাখতে চাইলে তারও একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা থাকতে হবে।
নতুন যে মজুরির সুপারিশ করা হয়েছে, বর্তমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সেটি পর্যাপ্ত নয়। এ অবস্থায় শ্রমিকদের জন্য সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত শুরু করা প্রয়োজন। হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিদ্যমান হাসপাতালের বহির্বিভাগে বিশেষ চিকিৎসাসেবা চালু করা যেতে পারে। শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা প্রয়োজন। শ্রমজীবী মানুষের ন্যূনতম চাহিদাগুলো পূরণ করা গেলে তাঁদের জীবনে স্বস্তি আসবে।
বিদেশি ক্রেতারাও ইতিমধ্যে মজুরি বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তাদের সঙ্গে আরও জোরালোভাবে দর-কষাকষির সুযোগ রয়েছে। প্রয়োজনে মালিক ও শ্রমিকপক্ষের সমন্বয়ে যৌথ কমিটি গঠন করে আন্তর্জাতিক পর্যায়ে ক্রেতাদের সঙ্গে আলোচনা করা যেতে পারে।
মজুরি নিয়ে আন্দোলন হয়েছে, শিল্পের ক্ষতি হয়েছে, শ্রমিকের প্রাণহানি ঘটেছে। তড়িঘড়ি করে মজুরিও নির্ধারণ করা হয়েছে। এখন সব পক্ষের একসঙ্গে বসে একটি টেকসই সমাধানের পথে যাওয়া দরকার। শ্রমিকের ন্যায্য মজুরি, শিল্পের সুরক্ষা ও সরকারের সামাজিক সুরক্ষামূলক উদ্যোগ—এই তিনটির সমন্বয়েই এই সমস্যার টেকসই সমাধান সম্ভব।
সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)

Source - www.prothomalo.com ↗