আজকাল রাত হলে জানালার খিড়কি খুলে ভোর অবধি ঘুমিয়ে থাকি জানালার পাশে, রাতভর নাকের পাশে বসন্তের ওলাওঠা বাতাস এসে নাসিকা টানে।
ভোর হলে বসন্তের বাতাসে ফুলগুলো উপচে পড়ে আমায় ভর্ৎসনা করে একই স্বরে বলে ওঠে ‘ঈদ মোবারক’।
কাল থেকে তুরস্কে ঈদ। এ উপলক্ষে টানা তিন দিন সব ট্রাম, বাস, মেট্রোরেলে বিনা মূল্যে যাতায়াতের সুব্যবস্থা করেছে তুরস্ক সরকার।
ঈদ নিয়ে আমার উচ্ছ্বাস প্রাচীনতম। দুই মাস আগে থেকে ‘ঈদের পরিকল্পনালিপি’ টানিয়ে রেখেছি দেয়ালের দিকে। দেশ থেকে পাজামা-পাঞ্জাবিও আনিয়েছি বটে, অথচ ঈদ কাছাকাছি আসতেই যত মন খারাপি এসে চেপে বসে থাকে কাঁধে। এ কারণেই তুরস্কের বসন্ত আমায় ভর্ৎসনা দিয়ে বলে ‘ঈদ মোবারক’।
সকাল সকাল গোসল করে শরীর থেকে ঝেড়ে ফেলেছি সমস্ত অপবাদ, ভর্ৎসনা ও মন খারাপি।
তুরস্কে বসন্তের ঈদলিপি

ঈদ উপলক্ষে এসব আতর–সুরমা গায়ে মেখে বেরিয়ে পড়েছি ইস্তাম্বুল শহরে।
প্রাচীন সভ্যতার কেন্দ্র আয়া সোফিয়া মসজিদে ঈদের নামাজে অংশ নেন পৃথিবীর সমস্ত দেশের মানুষ। ঈদের ছুটিতে জার্মান, ফ্রান্স ও ইউরোপে বসবাসরত মুসলিমরা কাছাকাছি দেশ তুরস্ককেই বেছে নেন ঈদ উদ্যাপনের শ্রেষ্ঠ ঠিকানা হিসেবে।
শুরুতে আমি তাঁদের ঐতিহাসিক সমগামে অংশ নেওয়ার দুঃসাহসিকতা করলেও পরক্ষণেই পিছু হটেছি।
ডরমিটরির বাগানে ঈদের নামাজ সেরে তুর্কি ঐতিহ্যবাহী ঈদ উদ্যাপন করেছি ছাত্রাবাসেই। ঈদ সালামির বেজাকে ভরপুর আয়োজন করেছে গভর্নমেন্টের ছাত্রাবাস কমিটি। আমি এসব আয়োজনের অংশ হিসেবে বিপুল পরিমাণ আনন্দ উপহার দিয়েছি বটে, আবার উপহারস্বরূপ হাতিয়ে নিয়েছি বিপুল পরিমাণ ‘ঈদ সালামি’।
যাকগে, সে কথা থাক। ঈদ শেষে বেরিয়ে পড়েছি বাঙালিদের একত্র হওয়া ইস্তাম্বুলের একদম মধ্যখানে অবস্থিত ফাতিহ মহল্লার এশিয়া লাউঞ্জে। কিছুটা কাছাকাছি যেতেই কানের কাছে বেজে উঠেছে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’।
তুর্কি ছাত্রাবাস ডরমিটরিতে বসন্তের ছোঁয়াইস্তাম্বুল শহরে এই শব্দ আমার কাছে মধুর মতো লেগেছে। আমি অবাক ও ছলছল চোখে তাকিয়ে দেখেছি বাঙালির ঈদ উৎসব। বিদেশে বসবাসরত কোনো বাঙালির কর্ণকুহরে এসব পৌঁছে গেলে হৃদয়ের গহিনে কবিতার মতো করে ফুটে ওঠে গানটি।
কবি নজরুলের এই গান শত বছর ধরে বাঙালি মুসলমানের ঈদ উদ্যাপনের সংগীতে রূপ নিয়েছে।
আমি যেন কাঁপা কাঁপা গলায় বাঙালিদের আয়োজিত ‘বাসাত ঈদ পুনর্মিলনী মিলমেলা’য় সেমাই, চিনি ও ঐতিহ্যবাহী বাঙালি ঈদ কোলাকুলি পর্বে অংশ নিয়েছি। আজকাল পড়াশোনার চাপে ও সময়ের অভাবে এসব বাঙালির সঙ্গে একত্র হওয়ার সুযোগ কমই হয়। আয়োজনের পরিচালক ওমর ফারুক হেলালি কাছে ডেকে ঈদের সালামি ধরিয়ে দিলেন।
মাঝে এক বাঙালি পরিবারের বাসায় ঈদের দাওয়াত খেতে গেলাম তুরস্কের ন্যাশনাল ছাত্র ইউনিয়নের আন্তর্জাতিক বিভাগের সভাপতি মোহাম্মদ তানভীরের সঙ্গে। সেখানে ছিল ডাল, ভাত, বেগুনভাজি, সালাদ গরুর মাংস, খাঁটি খেজুর গুড়ের পায়েস, সেমাই ও মাঠা। দেশে এসব খাবার অহরহ হলেও বিদেশে বসবাসরত বাঙালির কাছে মধুর পাত্র।
ঈদের দিনে লেখকএসব বাঙালি মুসলমান পৃথিবীর বুকে বসন্তের মতো ফুটে থাকে চিরকাল। ফুলগাছগুলো সারা বছর যেমন বসন্তের অপেক্ষা করে, ঠিক সেভাবেই বাঙালি মুসলমান সারাটা বছর অপেক্ষা করে ঈদের।
অন্যদিকে তুরস্কে বসবাসরত বাঙালির জন্য একই সঙ্গে ঈদ আবার বসন্ত। বাংলায় যাকে বলে ‘ঈদের ওপর শুক্রবার’। ‘বসন্তের ঈদলিপি ইসলামবুল তুরস্ক’।
লেখক: মাহমুদুল হাসান সুনান খান, শিক্ষার্থী, তেকিদাগ তুরস্ক ইয়ুথ ইস্তাম্বুল ইবনে হালধুন ইউনিভার্সিটি, তুরস্ক
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

Source - nagorik.prothomalo.com ↗