বার কাউন্সিলের সিদ্ধান্তের আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন রয়েছে। ১৯৭২ সালের বার কাউন্সিল অর্ডারে আইনজীবী হওয়ার ন্যূনতম বয়স ২১ বছর নির্ধারণ করা হলেও সর্বোচ্চ বয়সসীমার উল্লেখ নেই। অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই বছর মেয়াদি এলএলবি কোর্সের শিক্ষার্থীদের আশঙ্কা, সেশনজট ও পরীক্ষার দীর্ঘসূত্রতায় অনেকের বয়স ৩৫ বছর পেরিয়ে যেতে পারে, যা তাদের আইনজীবী হওয়ার পথে বাধা সৃষ্টি করবে।