Bangladesh · 2026-11-26 14:54:32

যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলায় প্রস্তুত ইসরায়েল

যুক্তরাষ্ট্র ছাড়াই ইরানে হামলায় প্রস্তুত ইসরায়েল
যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত রয়েছে ইসরায়েল। প্রয়োজনে মার্কিন অংশগ্রহণ ছাড়াই ইরানের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাতে পারবে দেশটির সামরিক বাহিনী।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন এ কথা জানিয়েছেন। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে রয়েছে। ইসরায়েলকে ধ্বংস করার বিষয়ে ইরানের যে দৃষ্টিভঙ্গি, তা এখনো শেষ হয়ে যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও ইরান নিয়মিত পাল্টাপাল্টি হুমকি দিয়ে আসছে।

এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তেহরান ইসরায়েলে হামলা চালালে ইরানকে ‘প্রস্তর যুগে ও অন্ধকারে’
ফিরিয়ে দেওয়া হবে।

Source - www.bd24live.com ↗