জ্বালানি খাতে জনগণের অধিকার, স্বার্থ ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এ ক্ষেত্রে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি এবং ন্যায্যতা প্রতিষ্ঠা জরুরি বলছে সংগঠনটি।