গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বিমান হামলায় হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, তাঁর স্ত্রী ও তাঁদের দুই সন্তান নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে একটি অ্যাপার্টমেন্টে এ হামলা চালানো হয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও চিকিৎসকেরা এ তথ্য জানিয়েছেন।
নিহত কর্মকর্তার নাম কর্নেল মোহাম্মদ আবুয়েলুফ। তিনি উত্তর গাজায় সংগঠনটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান ছিলেন। গত ২৪ ঘণ্টার মধ্যে ইসরায়েলের হামলায় হামাসের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা।
চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, পশ্চিম গাজা সিটির উপকূলের কাছে বিচ শরণার্থীশিবিরে আবুয়েলুফের অ্যাপার্টমেন্টটি বিধ্বস্ত হয়। পরে সকালে গাজা সিটির উত্তরাঞ্চলের কারামা এলাকায় আরেকটি বিমান হামলা চালায় ইসরায়েল। এতে একজন নিহত হন।
ইসরায়েলের সামরিক বাহিনী আবুয়েলুফকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের ভাষ্য, তিনি হামাসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সন্ত্রাসবিরোধী অভিযান ঠেকাতে কৌশল নির্ধারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের আরও এক ঊর্ধ্বতন সেনা নিহত

এদিকে হামাস অভিযোগ করেছে, গাজা উপত্যকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের হত্যা করে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, যুদ্ধ চলাকালে এবং সাম্প্রতিক সময়েও আবুয়েলুফ ইসরায়েলি সেনাবাহিনী ও বেসামরিক মানুষদের ওপর জোরালো হামলা চালানোর কাজে সহায়তা করেছেন। ২০২৫ সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামাসের সক্ষমতা পুনর্গঠনের কাজেও তিনি ভূমিকা রাখছিলেন।
এর আগে গত মঙ্গলবার পুরো গাজা উপত্যতার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান নাঈম আবু নাহেলকে হত্যা করে ইসরায়েলি সামরিক বাহিনী। তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, তাঁর দেশের ‘লম্বা হাত’ থেকে হামাসের রেহাই পাওয়ার কোনো উপায় নেই।
আবু নাহেল হামাসের এ নিরাপত্তা বিভাগটি চালাতেন। আর কর্নেল মোহাম্মদ আবুয়েলুফ ছিলেন সেখানকার একজন শীর্ষ কর্মকর্তা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতার সন্দেহে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করা এ বিভাগের কাজ।
হামাস ও ইসরায়েলের মধ্যে গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরও ইসরায়েলি হামলা থামেনি। তাদের দাবি তারা হামাসকে লক্ষ্য করে হামলা চালায়। কিন্তু এসব হামলায় অনেক বেসামরিক মানুষও নিহত হয়েছেন।
এ যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ৫ জন ইসরায়েলি সেনাও মারা গেছেন। ফিলিস্তিনি ও ইসরায়েলি কর্তৃপক্ষের আলাদা হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ইসরায়েলি সেনাদের দখলে। যুদ্ধবিরতির সময় গাজার অর্ধেকের বেশি অংশ তাদের দখলে থাকলেও এখন তা আরও বেড়েছে। অন্যদিকে গাজার উপকূল ঘেঁষে খুব সামান্য একটি অংশই কেবল হামাসের হাতে রয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাবে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ওই বছরের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন যোদ্ধাদের হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হওয়ার পর গাজায় ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল।

Source - www.prothomalo.com ↗