সরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ অপ্রতুল বলে রোগী ও স্বজনদের ভয় দেখানো হতো। এরপর বিভিন্ন কৌশলে তাঁদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো টাকা। মূলত গ্রাম থেকে আসা দরিদ্র ও অসহায় রোগীদের নিশানা করত চক্রটি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালকেন্দ্রিক দালালদের তৎপরতা সম্পর্কে এমন তথ্য জানিয়েছে এসআরবি-৭।
আজ বৃহস্পতিবার হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালালির অভিযোগে ২০ জনকে আটক করেছে সংস্থাটি। সকাল সোয়া ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সোয়া ঘণ্টা এ অভিযান চলে। রোগী সেজে দালালদের শনাক্ত করা হয়।
অভিযানে উপস্থিত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ব্যক্তিদের মোট ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
অসহায় রোগীদের ঘিরে টাকার ফাঁদ, চট্টগ্রাম মেডিকেলে ধরা ২০ ‘দালাল’
এসআরবি ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এসআরবির দাবি, দালাল চক্রের তৎপরতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ২০ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ রোগী ও স্বজনদের লক্ষ্য করতেন তাঁরা। বিশেষ করে গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের কাছে হাসপাতালে চিকিৎসার অপ্রতুলতার কথা তুলে ধরতেন। তাঁদের মধ্যে ভীতি তৈরি করে বিভিন্নভাবে টাকা আদায় করতেন বলে অভিযোগ সংস্থাটির।
দালাল চক্রের তৎপরতায় সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়। হাসপাতাল দালালমুক্ত রাখতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে এসআরবি-৭।

Source - www.prothomalo.com ↗