কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি গ্রেপ্তারের পর থেকেই চট্টগ্রাম বিভাগ ছেড়েছিলেন তাঁর ছেলে ও দুই ভাই। এরপর সিলেটের বিভিন্ন হোটেলে থাকা শুরু করেন তাঁরা। সম্প্রতি সেখান থেকে ভারতেও পালানোর চেষ্টা করেছিলেন। তবে তাঁরা সফল হননি। এর আগেই তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর আজ দুপুরে তাঁদের কক্সবাজার আদালতে হাজির করা হয়েছিল। পরে তাঁদের কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত। এর আগে গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও তাঁর দুই ভাই আবদুস শুক্কুর এবং আবদুল আমিন। তাঁদের সঙ্গে থাকা সহযোগী মোহাম্মদ হোসেনকেও একই জায়গা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তিনি টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তাঁকেও কারাগারে পাঠিয়েছেন আদালত।
থাকতেন সিলেটের হোটেলে হোটেলে, ভারতে পালানোর চেষ্টা ছিল বদির ছেলে ও দুই ভাইয়ের

পুলিশ জানায়, কক্সবাজারের টেকনাফে সহিংসতার ঘটনায় দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার দেখানোর পর আজ চারজনকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিকেলে তাঁদের প্রিজনভ্যানে জেলা কারাগারে পাঠানো হয়।
কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশকক্সবাজার আদালতের পুলিশ পরিদর্শক আবদুল বাতেন মৃধা বলেন, সম্প্রতি টেকনাফে সংঘটিত সহিংসতার ঘটনায় থানায় দায়ের করা দুটি পৃথক মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবদুর রহমান বদি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে এমপি নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর পরিবর্তে স্ত্রী শাহীন আক্তার দলীয় মনোনয়ন পেয়ে এমপি হন।
আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তারপুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইজিপি মো. জাবেদ পাটোয়ারীর হাতে সাড়ে তিন লাখ ইয়াবা ও বেশ কয়েকটি অস্ত্র তুলে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ১০২ জন ইয়াবা কারবারি ও গডফাদার আত্মসমর্পণ করেন। তাঁদের মধ্যে বদির দুই ভাই আবদুস শুক্কুর, আবদুল আমিনসহ পরিবারের অন্তত ১৬ জন ছিলেন। আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করে কারাগারে পাঠানো হলেও দুই বছর পর সবাই মামলা থেকে অব্যাহতি পান।

Source - www.prothomalo.com ↗