ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি দেশের খোলাবাজারেও বাড়ছে মার্কিন ডলারের দাম। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় নগদে প্রতি ডলারের বিনিময়মূল্য ১৩০ টাকা ছাড়িয়েছে। গত দুই দিন ধরে খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১৩০ টাকা ৫০ পয়সা থেকে ১৩০ টাকা ৭০ পয়সা দরে। যদিও মানিচেঞ্জার অ্যাসোসিয়েশনের নির্ধারিত দর ১২৯ টাকা ৫০ পয়সা।
রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি চেঞ্জারে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল থেকেই ১৩০ টাকা ৫০... বিস্তারিত