সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১১২ জন কর্মী। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে প্রথমবারের মতো এ কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের জন্য আজ একটি স্মরণীয় দিন। সরকারি উদ্যোগে ১০ হাজার কর্মী বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় দেশটির শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি কর্মীদের দক্ষতা উন্নয়নেও সরকার কাজ শুরু করেছে। বিদেশগামী কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হবে।
বিদায় অনুষ্ঠানে কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, যে দেশে কাজ করতে যাবেন, সেখানকার আইন, নিয়মকানুন ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে তাঁদের কাজ ও আচরণের মাধ্যমে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পায় এবং বিদেশিদের কাছে দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়।
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানালেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Source - www.bd24live.com ↗