Bangladesh · 2026-11-26 18:04:39

নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার

নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার
বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নন্দীগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী (৫০)। তিনি উপজেলার শিমলা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। ভাটগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম (৫৫)। তিনি উপজেলার চাকলমা গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। বগুড়া জেলা আওয়ামী লীগের কাউন্সিলর আব্দুল আলীম (৪২)। তিনি উপজেলার বৃকঞ্চি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ (৪৫)। তিনি উপজেলার নামুইট (চুকাইপাড়া) গ্রামের মৃত আবু তালেবের ছেলে।

গ্রেপ্তারের
বিষয়টি নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, তাঁদেরকে নাশকতা মামলায় গ্রেপ্তার করে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

Source - www.bd24live.com ↗