বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি একটি চলমান প্রক্রিয়া। চুক্তির যেসব বিষয় এখনো বাস্তবায়িত হয়নি, সেগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়।