গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা কার্যত বন্ধ থাকায় সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। গত বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে বিকাশসহ কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।