যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলা চালাতে ইসরায়েল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফ্রিন। তিনি বলেছেন, ইসরায়েল ‘যেকোনো মুহূর্তে পূর্ণ শক্তি দিয়ে, এমনকি আমেরিকানদের ছাড়া এককভাবেও’ ইরানে হামলা চালাতে প্রস্তুত।
ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম কান দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ডেফ্রিনের বরাত দিয়ে জানিয়েছে, ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে আছে। ইসরায়েলকে ‘ধ্বংস করার ইরানি ধারণা’ এখনো ‘শেষ হয়ে যায়নি’।
ডেফ্রিন এমন সময় এ মন্তব্য করলেন, যখন ইরানে নতুন করে হামলা শুরুর আশঙ্কা জোরালো হয়েছে। বিশেষ করে ইসরায়েলি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে রাজি করিয়ে ইরানে নতুন করে হামলার তোড়জোড় চালিয়ে যাচ্ছেন। নিজের প্রধানমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে ইরানে হামলা চালাতে মরিয়া হয়ে উঠেছেন নেতানিয়াহু, যা ইসরায়েলের বিরোধী জোট গাদি আইজেনকটের বক্তব্যেও উঠে এসেছে। তিনি বলেছেন, ইরান ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু এ মুহূর্তেই ইরানে হামলা চালাতে হবে, এমন হুমকি নয়।
যুক্তরাষ্ট্রকে ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল
নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে হামলায় রাজি করানোর চেষ্টা করলেও গতকাল বুধবার মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার বলেছেন, ইসরায়েলের ‘সার্বক্ষণিক যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগ দেওয়া উচিত’। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, জার্মান ব্যবসায়ী মাতিয়াস ডপফনারের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে কুশনার এ মন্তব্য করেন। এর ঠিক দুই দিন আগেই তিনি নিউইয়র্ক ম্যাগাজিনকে বলেছিলেন, গাজা নিয়ে নিজেদের অবস্থান না বদলালে ইসরায়েল ‘বিশ্বজুড়ে একঘর হওয়ার পথে’ এগিয়ে যাবে।
নেতানিয়াহু ক্ষমতা ছাড়তে চান না, তিন কৌশলের ছক, ইরানও টার্গেটকুশনারের এ মন্তব্য এমন এক সময়ে এল, যখন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযান শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে জোর লবিং চালাচ্ছেন। এ মাসের শুরুতে হোয়াইট হাউসে নিজেদের যুক্তি তুলে ধরতে তিনি মোসাদপ্রধান রোমান গফম্যানকেও পাঠিয়েছিলেন।
আর কুশনারের মন্তব্যের এক দিন পর ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ডেফ্রিন বললেন, ইসরায়েল ‘যেকোনো মুহূর্তে পূর্ণ শক্তি দিয়ে, এমনকি আমেরিকানদের ছাড়া এককভাবেও’ ইরানে হামলা চালাতে প্রস্তুত।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। জবাবে ইরানও ইসরায়েলে হামলা চালায়। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো হামলার নিশানা বানায় তেহরান। এ ছাড়া বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। প্রায় ৯ মাস হয়ে গেলেও যুদ্ধ আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়নি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান নিয়মিত একে অপরকে হুমকি দিয়ে আসছে।
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের আরও এক ঊর্ধ্বতন সেনা নিহত

Source - www.prothomalo.com ↗