হাড়ভাঙা পরিশ্রম করে ধান ফলিয়েছেন কৃষক, অথচ সেই ধানের লাভের বড় অংশ চলে যাচ্ছে ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের পকেটে। উৎপাদন খরচ বাড়লেও বাড়ছে না ধানের দাম। সরকারি সংগ্রহমূল্য মণপ্রতি ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হলেও নীলফামারীর কৃষকরা ধান বিক্রি করছেন ৮০০ থেকে ১ হাজার টাকায়। ফলে সারা বছরের পরিশ্রমের পরও ন্যায্যমূল্য না পেয়ে হতাশ তারা।