সন্তানকে বাঁচাতে ধারদেনা করে চিকিৎসা করিয়েছিলেন শিমু বেগম (২৯)। কিন্তু চার মাস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন থাকার পরও বাঁচানো যায়নি তাঁর ছোট্ট সন্তানকে। সন্তানের মৃত্যুতে শোকের পাশাপাশি মাথায় চাপে ঋণের বোঝা। সেই ঋণ শোধ করে নতুন করে ঘুরে দাঁড়ানোর আশায় দুটি গাভী কিনে শুরু করেছিলেন গরু লালন-পালন। স্বপ্ন ছিল, গরুর দুধ বিক্রি করে ধীরে ধীরে ঋণ শোধ করবেন, সংসারে ফিরবে সচ্ছলতা।