অস্ট্রেলিয়ার ক্রিকেট লিগ নারীদের বিগ ব্যাশে (ডব্লিউবিবিএল) মেলবোর্ন রেনেগেডস ও ব্রিসবেন হিটের ম্যাচে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। রেনেগেডসের হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ডিয়ান্ড্রা ডটিন টুর্নামেন্টটির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ‘টাইমড আউট’ হয়েছেন।