হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার জিরুন্ডা হাওরে হাঁস ছাড়ার পর শতাধিক হাঁসের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কিছু হাঁস অসুস্থ হয়ে পড়েছে। শত্রুতার জেরে হাওরে বিষ প্রয়োগ করে হাঁসগুলো মেরে ফেলার অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত খামারিরা। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার জিরুন্ডা হাওরে এ ঘটনা ঘটে।