Bangladesh · 2026-11-27 09:00:00

পাত্র চাই!

পাত্র চাই!
​সুমনা খুবই অহংকারী মেয়ে। মা-বাবার একমাত্র আদরের সন্তান।
​তার বয়স যখন চব্বিশ, মা-বাবা তার বিয়ের জন্য পাত্র খুঁজতে লাগলেন। সুমনা রাজকীয় ভঙ্গিতে বলল, ‘বিসিএস ক্যাডার, বড়লোক, উচ্চবংশ, সুদর্শন আর ভালো ব্যক্তিত্বের ছেলে ছাড়া আমি বিয়ের পিঁড়িতে বসব না।’
​এমন পাত্র দুই বছর চেষ্টা করেও পাওয়া গেল না।
​দুই বছর পর সুমনা একটু নরম হয়ে বলল, ‘আচ্ছা, উচ্চবংশ না হলেও চলবে। বিসিএস ক্যাডার, বড়লোক ব্যবসায়ী, সুদর্শন আর ভালো ব্যক্তিত্বের ছেলে পেলে আমার আপত্তি নেই।’
​এরপর আরও দুই বছর চেষ্টা করা হলো, ছেলে পাওয়া গেল না। তত দিনে সুমনার বয়স আটাশ হয়ে গেছে।
​সুমনা এবার বিরক্ত হয়ে বলল, ‘উচ্চবংশ আর বিসিএস ক্যাডার বাদ। ছেলেকে বড়লোক, দেখতে ভালো আর ভালো ব্যক্তিত্বের হতে হবে। এটুকু চাওয়ার অধিকার কি আমার নেই?’
​উনত্রিশ বছর বয়সে এসে সুমনা গম্ভীর মুখে বলল, ‘ছেলে শুধু বড়লোক হলেই চলবে। চেহারা নিয়ে আর মাথা ঘামাব না। তোমরা খুঁজতে থাকো। টাকা থাকলে চেহারা লাগে না।’
​সুমনার মা-বাবা এমন বড়লোক ছেলেও খুঁজে পেলেন না। তাঁরা হতাশ হয়ে হাল ছেড়ে দিলেন।
এভাবে চলল আরও কয়েক বছর।
​সুমনার বয়স যখন তেত্রিশ, তার এক মামা ভয়ে ভয়ে এক পাত্রের সন্ধান নিয়ে এলেন। মামা কিছু বলার আগেই সুমনা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ‘মামা, পাত্র শ্বাসপ্রশ্বাস নিতে পারে তো?’
মামা মাথা নিচু করে বললেন, সেটা অবশ্য পারে।
সুমনা বলল, ​‘ছেলে শ্বাসপ্রশ্বাস নিতে পারলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই।’
জাদুর শহরে সোহেল, আমি ও আপনি সবজান্তা সমীপেষুসচল রাখি অর্থনীতির চাকাগোয়েন্দা মন্টু হোমস ও উপহারভর্তি পরীক্ষার আগে কর্তৃপক্ষের পরীক্ষা চাই!টেস্ট ক্রিকেটাররা যখন সংসদেরস চিঠিলাভের ওপর লাভমুখে এক, আর মনে?সবজান্তা সমীপেষু

Source - www.prothomalo.com ↗