ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে পাকিস্তান সফরে গেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সোমবার রাতে দেশটির রাজধানী ইসলামাবাদে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এ সফরে গেছেন বাংলাদেশের স্পিকার। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান সরদার আয়াজ সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনের এ সফরে স্পিকার পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী মনি।
স্পিকার হাফিজ উদ্দিনকে পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এই সফরকে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক জোরদারের একটি আনুষ্ঠানিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
The post স্পিকার হাফিজ উদ্দিনকে পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗