বিড়ালকে আদর করতে গেলে মাঝেমধ্যে পায়ের কাছে এসে গা ঘষে, গরগর শব্দ করে, আবার নিজে থেকেই কোলে উঠে পড়ে। তুমি ভাবলে, আজ বুঝি বিড়ালের আদর পাওয়ার মেজাজ বেশ ভালো। তাই একটু পরম মমতায় লেজে হাত বুলিয়ে দিলে। ব্যস! মুহূর্তেই বদলে গেল ওর মেজাজ। হাত সরিয়ে নেওয়ার আগেই ওটা হয়তো থাবা বসিয়ে দিল, কামড়ে দিল কিংবা সেখান থেকে উঠে চলে গেল।
অথচ কুকুর হলে ব্যাপারটা উল্টোও হতে পারত। অনেক কুকুর পিঠের ওপর চিৎ হয়ে শুয়ে পেট এগিয়ে দেয়। কিন্তু বিড়ালের লেজে বা পেটে হাত দিলে বিড়াল খেপে যায়। কেন? এর পেছনে আছে বিড়ালের শিকারি স্বভাব, আত্মরক্ষার কৌশল আর শরীরের কিছু বিশেষ বৈশিষ্ট্য।
বিড়ালের লেজে হাত দিলেই খেপে যায় কেন

পেট এত সংবেদনশীল কেন
বিড়াল একই সঙ্গে শিকারি এবং অন্য প্রাণীর শিকার। ছোট প্রাণী ধরে খেতে পারে, আবার বড় প্রাণীর আক্রমণের শিকারও হতে পারে। তাই নিজের শরীরের কিছু অংশ নিয়ে বিড়াল বেশ সতর্ক থাকে। পেট তার মধ্যে অন্যতম।
বিড়ালের পেটের ভেতরে আছে যকৃত, পাকস্থলী ও অন্ত্রের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ। বুকের ভেতরে হৃদ্যন্ত্র ও ফুসফুসের চারপাশে পাঁজরের হাড়ের সুরক্ষা থাকে। কিন্তু পেটের অঙ্গগুলোর সামনে এমন কোনো শক্ত হাড়ের খাঁচা নেই। ফলে পেটে আঘাত লাগলে বড় ধরনের ক্ষতি হতে পারে।
বিড়ালের পেটে অবশ্য একটি বিশেষ ব্যবস্থা আছে। একে বলা হয় প্রাইমর্ডিয়াল পাউচ। পেটের নিচের দিকে ঝুলে থাকা ঢিলেঢালা চামড়া ও চর্বির এই ভাঁজ বাইরে থেকে দেখলে অনেক সময় বাড়তি মেদ বলে মনে হয়। কিন্তু এটি আসলে বিড়ালের শরীরের স্বাভাবিক বৈশিষ্ট্য। লড়াইয়ের সময় পেটের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে কিছুটা বাড়তি সুরক্ষা দিতে পারে এই চামড়ার ভাঁজ। তারপরও বেশির ভাগ বিড়াল পেটে হাত দেওয়া পছন্দ করে না। কারণ, পেট ওদের শরীরের এমন অংশ, যেটাকে বিপদের সময় বিশেষভাবে রক্ষা করতে চায়।
কুকুরের শরীরের গঠন বিড়ালের মতো হলেও বিপদের ধরন এক নয়। কুকুর, এমনকি বাজপাখি বা প্যাঁচার মতো শিকারি পাখিও বিড়ালকে আক্রমণ করতে পারে। তাই পেটের মতো নরম ও গুরুত্বপূর্ণ অংশ নিয়ে বিড়ালের সতর্ক থাকা অস্বাভাবিক কিছু নয়।
কোন দেশে কত বিড়াল আছেলেজে হাত দিলেও আপত্তি কেন
বিড়ালের লেজ শুধু শরীরের সৌন্দর্য বাড়ায় না। চলাফেরা ও ভারসাম্য রাখার ক্ষেত্রেও এটি কাজে লাগে। কিন্তু লেজের প্রতি বিড়ালের সতর্কতার আরেকটি কারণ আছে। অন্য কোনো প্রাণী বিড়ালকে তাড়া করলে অনেক সময় ওর লেজই আক্রমণকারীর সবচেয়ে কাছের অংশ হয়ে যায়। বিশেষ করে লেজের গোড়ায় কামড় লাগার ঝুঁকি থাকে। তাই অন্য কেউ লেজে হাত দিলে বিড়াল অস্বস্তি বোধ করতে পারে। তাই লেজে হাত দেওয়ার ক্ষেত্রে বিড়ালের প্রতিক্রিয়া খেয়াল করা জরুরি। বিড়াল যদি লেজ সরিয়ে নেয় বা সরে যেতে চায়, জোর করে আদর করার দরকার নেই।
পায়ে হাত দিলে এত আপত্তি কেন
বিড়ালের পা ওর বেঁচে থাকার অন্যতম হাতিয়ার। বিপদ দেখলে প্রথম পছন্দ হলো দ্রুত পালিয়ে যাওয়া। আর পালাতে না পারলে থাবা দিয়ে আঘাত করা, আঁচড়ানো কিংবা নিজেকে রক্ষা করা। এ কাজের জন্য পা দুটোকে মুক্ত রাখা দরকার। কেউ যদি পা চেপে ধরে বা শক্ত করে আটকে রাখে, বিড়াল স্বাভাবিকভাবেই অস্বস্তি বোধ করতে পারে।
এর পাশাপাশি বিড়ালের পা বেশ সংবেদনশীল। পায়ের পাতার নিচে থাকে নরম অংশ, একে আমরা পায়ের প্যাড বলি। এ অংশ নানা ধরনের স্পর্শ, চাপ ও তাপমাত্রা অনুভব করতে পারে। পায়ের কবজির কাছে আছে বিশেষ সংবেদনশীল লোম, যেগুলোকে বলা হয় কার্পাল ভাইব্রিসি। এগুলোও আশপাশের পরিবেশ থেকে নানা সংকেত পেতে সাহায্য করে।
এসব কারণেই পায়ে হাত দিলে অনেক বিড়াল বিরক্ত হয়। কারও কারও কাছে পায়ের পাতা স্পর্শ করাটা এতটাই অস্বস্তিকর যে আদর করতে গিয়েও তারা থাবা সরিয়ে নেয়।
বিড়ালের জন্য আলাদা সিঁড়ি আছে যে দেশেতাহলে কোথায় আদর করলে বিড়াল বিরক্ত হয় না
বেশির ভাগ বিড়ালের ক্ষেত্রে কান দুটির গোড়া, গালের পাশ আর থুতনির নিচে আদর করলে ওরা স্বস্তি পায়। কারণ, এসব জায়গায় আছে গন্ধ তৈরির বিশেষ গ্রন্থি। বিড়াল একে অন্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার সময় গাল বা মাথা ঘষে। পরিচিত মানুষের গায়েও তারা একইভাবে গা ঘষে নিজেদের গন্ধ রেখে যায়।
তাই এসব জায়গায় আদর করলে বিড়াল অনেক সময় ভালোভাবে সাড়া দেয়। বিড়ালের আচরণ নিয়ে গবেষণা করেন মাইকেল ডেলগাডোর। তাঁর মতে, বিড়াল এসব ক্ষেত্রে মানুষের সঙ্গে অনেকটা অন্য বিড়ালের মতোই আচরণ করে।
তবে সব বিড়ালের পছন্দ এক নয়। কিছু বিড়াল পেটে হাত বুলিয়ে দিলে বেশ আরাম পায়। কোনোটা আবার লেজের গোড়ায় আদর পছন্দ করে।
বিড়ালের ভাষা বুঝবে কীভাবে
বিড়াল অস্বস্তি বোধ করলে সাধারণত কিছু সংকেত দেয়। যেমন আদর করার সময় হঠাৎ মাথা ঘুরিয়ে তোমার হাতের দিকে তাকাতে পারে। শরীর সরিয়ে নিতে পারে, ছটফট করতে পারে কিংবা হাত থেকে দূরে সরে যেতে পারে। এসবই ওর অস্বস্তির ইঙ্গিত।
তুমি যদি সংকেতগুলো উপেক্ষা করো, বিড়াল আরও জোরালোভাবে প্রতিবাদ করতে পারে। তখন সে হিসহিস শব্দ করতে পারে, আঁচড় দিতে পারে কিংবা কামড়ে বসতে পারে। তাই বিড়ালকে আদর করারও একটা নিয়ম আছে। আগে তার পছন্দের জায়গায় আলতো করে হাত বুলিয়ে দেখো। বিড়াল যদি কাছে থাকে, গা ঘষে কিংবা স্বস্তিতে থাকে, তাহলে বুঝবে যে সে আদর উপভোগ করছে। কিন্তু হাত সরিয়ে নিলে বা অস্বস্তি প্রকাশ করলে থেমে যাওয়া ভালো।
সূত্র: লাইভ সায়েন্স
তিন বিজ্ঞানীর ভ্রমণ

Source - www.kishoralo.com ↗