থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে প্রায় ১০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ব্যাহত হয়েছে উড়োজাহাজ চলাচলও। এতে গতকাল বৃহস্পতিবার ৪৪০টি ফ্লাইট বাতিল হয়েছে, বিলম্বিত হয়েছে ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কয়েকটি এলাকায় ঘণ্টায় ৭০ মাইল (১১২ কিলোমিটার) বেগে দমকা হাওয়া বয়ে গেছে। ভারী বৃষ্টিতে উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। ঝড়ের কারণে ওয়াশিংটন ও নিউইয়র্ক সিটি এলাকার প্রধান বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফ্লাইট চলাচলের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের হিসাবে, গতকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ৪৪০টি ফ্লাইট বাতিল হয়েছে। আর বিলম্বিত হয়েছে ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট।
যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন, ৪৪০টি ফ্লাইট বাতিল

বিদ্যুৎ–বিভ্রাটের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ৯ লাখ ৬১ হাজারের বেশি গ্রাহকের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ছিল। এর মধ্যে পেনসিলভানিয়ায় ২ লাখ ৩৫ হাজারের বেশি, নিউ জার্সিতে ১ লাখ ৮০ হাজারের বেশি, মেরিল্যান্ডে ১ লাখ ৫৬ হাজার এবং ভার্জিনিয়ায় ১ লাখ ৩২ হাজার গ্রাহক ছিলেন।
এ ছাড়া মিসৌরিতে প্রায় ১ লাখ ৬ হাজার, নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৫৬ হাজারের বেশি, ডেলাওয়ারে ২১ হাজারের বেশি এবং নর্থ ক্যারোলাইনায় প্রায় ১৬ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ও অঙ্গরাজ্যের কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন, বৃষ্টি ও উপকূল থেকে স্থলভাগের দিকে প্রবাহিত শক্তিশালী বাতাসের কারণে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে। বৃষ্টিতে মাটি ভেজা থাকায় গাছ উপড়ে পড়ার ঝুঁকিও বেড়েছে।
থ্যাংকসগিভিং ডেতে ঝড়ে প্রবল বাতাস ও বৃষ্টির মুখে নিজের রেইনকোট সামলে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ২৬ নভেম্বরযুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ডেলাওয়ার, নিউ জার্সি, নিউইয়র্ক ও উপকূলীয় নিউ ইংল্যান্ডের কিছু এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল বেগে ঝোড়ো বাতাস বয়ে গেছে বা এমন বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।
দপ্তরটি বলেছে, রাতের দিকে মধ্য আটলান্টিক অঞ্চলে পরিস্থিতির উন্নতি হতে পারে। সবচেয়ে ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাস নিউ ইংল্যান্ডের দিকে সরে যাবে। তবে আজ শুক্রবারও পূর্ব উপকূলের কিছু এলাকায় ঘণ্টায় ২৫ থেকে ৩৫ মাইল বেগে দমকা হাওয়াসহ ঝোড়ো আবহাওয়া থাকতে পারে।
নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, গতকাল বিকেলে বাতাসের গতি আরও বেড়ে গেছে। লাগার্ডিয়া বিমানবন্দরে ঘণ্টায় ৫৬ মাইল (৯০ কিলোমিটার) বেগে বাতাস রেকর্ড করা হয়েছে।
জাতীয় আবহাওয়া দপ্তর বলেছে, ঝড়ের সঙ্গে সংশ্লিষ্ট উপকূলমুখী শক্তিশালী বাতাস এবং অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে পূর্ব উপকূলের নিচু এলাকাগুলোতে উপকূলীয় বন্যা দেখা দিয়েছে।
থ্যাংকসগিভিং ডেতে ঝড়ের সময় ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও লোয়ার ম্যানহাটানের স্কাইলাইনকে পেছনে রেখে ছবি তুলছেন দুই নারী। ব্রুকলিন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ২৬ নভেম্বরশততম ম্যাসিস প্যারেড স্থগিত
ঝড়ের আশঙ্কায় নিউইয়র্ক সিটিতে গতকালের ১০০তম বার্ষিক ম্যাসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড স্থগিত করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এই প্রথম অনুষ্ঠানটির সময়সূচিতে পরিবর্তন করা হলো।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল জানিয়েছেন, ফ্লোরিডায় তীব্র ঝড় ও বন্যার পর তিনি প্রায় ১০ কোটি ডলারের কেন্দ্রীয় সরকারি সহায়তা অনুমোদন করেছেন। তাঁর ভাষ্য, এই অর্থের মধ্যে হারিকেন ইসাইয়াসের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় আগে অনুমোদিত অর্থও রয়েছে।

Source - www.prothomalo.com ↗