Bangladesh · 2026-11-27 09:33:00

খুলনায় নভেম্বরের ২৫ দিনেই ১৫ বার গুলি, ছয়জন নিহত, আতঙ্ক

খুলনায় নভেম্বরের ২৫ দিনেই ১৫ বার গুলি, ছয়জন নিহত, আতঙ্ক
নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৪ নভেম্বর এক দিনেই সাতটি এলাকায় গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এই সময়ের মধ্যে গুলিতে পাঁচজন এবং ধারালো অস্ত্রের আঘাতে আরও একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ছয়জন।
কখনো সড়কে, কখনো চায়ের দোকানে, কখনো ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে একের পর এক গুলির ঘটনায় খুলনায় আতঙ্ক তৈরি হয়েছে। আধিপত্য বিস্তার, মাদক কারবার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে সন্ত্রাসীদের বিভিন্ন পক্ষের গোলাগুলির মধ্যে পড়ছেন সাধারণ মানুষও। চাঁদার দাবিতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের একাধিক ঘটনা ঘটেছে।
সব মিলিয়ে চলতি বছরের ২৫ নভেম্বর পর্যন্ত খুলনায় মোট ৮১ জন নিহত হয়েছেন।
এক দিনেই সাতটি গুলির ঘটনা

নভেম্বরের ২৪ তারিখে খুলনা নগরের বিভিন্ন স্থানে সাতটি গুলির ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। সাঈদ নগরের শীর্ষ সন্ত্রাসী আশিকের আত্মীয় বলে জানা গেছে।
একই দিন দুপুরে লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়ার চতুর্থ গলিতে পরিবহন ব্যবসায়ী মো. টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপর বেলা সোয়া তিনটার দিকে চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে সোনাডাঙ্গা মজিদ সরণির পালংকি রেস্তোরাঁয় গুলি করা হয়।

.pa-khulna-nov-01 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-khulna-nov-01 iframe{height:790px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-khulna-nov-01 iframe{height:750px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-khulna-nov-01 iframe{height:690px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-khulna-nov-01 iframe{height:770px!important}}@media (min-width:768px){.pa-khulna-nov-01 iframe{height:660px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আড়ংঘাটার শোলুয়া স্লুইসগেট এলাকায় একটি চায়ের দোকান লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়। এর এক ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খানজাহান আলী থানার সোনালী জুট মিলের প্রধান ফটকের সামনে মোটরসাইকেলে আসা তিনজন দুটি ফাঁকা গুলি ছোড়েন। সেদিন রাত ৯টার দিকে লবণচরা থানার পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনের একটি বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আর রাত ৯টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেটে গুলিতে নিহত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আবদুল হালিম।
২৪ নভেম্বর সকাল থেকে রাত পর্যন্ত একের পর এক গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই ২৫ নভেম্বর নগরের দক্ষিণ টুটপাড়া খ্রিষ্টানপাড়ায় ছোট খালপাড় জনকল্যাণ স্কুলের পাশে এনজিও কর্মকর্তা মিল্টন বাড়ৈর বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়া হয়। চাঁদার টাকা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে।
২২ দিনে গুলিবিদ্ধ হয়ে ছয়জন নিহত, গুলির ঘটনা ১৩ বার, খুলনায় আতঙ্ক মাসের শুরু থেকেই হামলা-গোলাগুলি

নভেম্বর মাসের প্রথম দিনেই খুলনা মহানগরের আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয় মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে। পরদিন ২ নভেম্বর রূপসার আইচগাতী ইউনিয়নের সিংহের চরে গুলিবিদ্ধ দুই তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁরা হলেন রাজাপুর গ্রামের মেহেদী হাসান ও রেজাউল করিম। পুলিশের ভাষ্য, দুজনই ‘বি কোম্পানি’ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ছিলেন।
জোড়া লাশ উদ্ধারের তিন দিন পর ৫ নভেম্বর ডুমুরিয়ার আমভিটা-রামকৃষ্ণপুর এলাকার জোড়া বটতলার একটি চায়ের দোকানে গুলি করে হত্যা করা হয় ঘের ব্যবসায়ী তারিকুল ইসলাম শেখকে। তিনি রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুস সালাম শেখের ছেলে। এরপর ৮ নভেম্বর নগরের মিয়াপাড়ায় একটি চায়ের দোকানের সামনে গুলিবিদ্ধ হন রূপসা উপজেলা শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক মশিউর রহমান। মেয়ের জন্য খাবার কিনতে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিনজন অন্য একজনকে গুলি করলে লক্ষ্যভ্রষ্ট হয়ে মশিউর রহমানের বাঁ পাশের নিচের পাঁজরে লাগে।

.pa-khulna-nov-02 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-khulna-nov-02 iframe{height:940px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-khulna-nov-02 iframe{height:840px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-khulna-nov-02 iframe{height:810px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-khulna-nov-02 iframe{height:790px!important}}@media (min-width:768px){.pa-khulna-nov-02 iframe{height:600px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();এরপর ১২ নভেম্বর রাতে রূপসার স্বল্পবাহিরদিয়া গ্রামে একটি দোকানে ঢুকে বিএনপি নেতা মো. জাকির হোসেনকে গুলি করে হত্যা করা হয়। ১৭ নভেম্বর আড়ংঘাটার বুড়ির বাড়ি এলাকায় গুলিতে আহত হন ঘের ব্যবসায়ী সোলায়মান শেখ ও রিকশাভ্যানচালক মো. খালেক। ২১ নভেম্বর তেরখাদার উত্তর মোকামপুরে গুলিবিদ্ধ হন মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাফিজুর রহমান। এরপর ২৩ নভেম্বর রূপসার রাজাপুরে অপহরণের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুলনা জেলা মুক্তিযোদ্ধা সৈনিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে জখম করা হয়।
খুলনায় চাঁদা না পেয়ে এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলিরাজনৈতিক পরিচয় আছে পাঁচজনের

গোলাগুলি ও হামলায় হতাহত ব্যক্তিদের মধ্যে সরাসরি রাজনৈতিক যুক্ততা আছে পাঁচজনের। তাঁদের মধ্যে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। নিহত তিনজন হলেন খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, রূপসার বিএনপি নেতা মো. জাকির হোসেন এবং খুলনা নগরের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম। এর বাইরে নিহত তারিকুল ইসলাম শেখের বাবা ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুস সালাম শেখ।
গুলিতে আহত দুজন হলেন মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাফিজুর রহমান এবং খুলনা জেলা মুক্তিযোদ্ধা সৈনিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।
খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা১৩ নভেম্বর বিএনপি নেতা জাকির হোসেনের জানাজা শেষে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সাংবাদিকদের বলেছিলেন, ‘খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত। খুনিরা মানুষ খুন করছে, চাঁদাবাজি করছে, তারা মাদকের বাজার বসিয়েছে। প্রতিবাদ করলেই তাঁকে হত্যা করছে। এ পর্যন্ত তারা আমাদের ৮ থেকে ১০ জন নেতা-কর্মী হত্যা করেছে। খুলনা শহরের কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ১৪ লাখ মানুষকে জিম্মি করে ফেলেছে। এই অবস্থার অবসান হওয়া দরকার।’
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা

গুলির ঘটনার পাশাপাশি চাঁদার দাবিতে খুলনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ৭ নভেম্বর নগরের খানজাহান আলী সড়কের পিটিআই মোড়ে নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা করেন পাঁচ যুবক। তাঁদের হাতে চায়নিজ কুড়াল ছিল। তাঁরা প্রতিষ্ঠানের কাচের দরজা-জানালা, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, টেলিভিশন, অভ্যর্থনা কক্ষের কাউন্টার ও আসবাব ভাঙচুর করেন। এ সময় প্রতিষ্ঠানের এক কর্মীর মুঠোফোনও ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার সময় সেখানে রোগী ও তাঁদের স্বজনেরা ছিলেন।
এসব হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে ১০ নভেম্বর চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নগরের সাত রাস্তার মোড়ে মানববন্ধন করেন। জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। চাঁদাবাজদের ভয়ে তখন রূপসা এলাকার ১০টি ফার্মেসি তিন দিন বন্ধ রাখা হয়েছিল।
অস্ত্র উদ্ধার হলেও গুলি থামছে না

খুলনায় একের পর এক গোলাগুলির ঘটনার মধ্যে বিভিন্ন সময়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মহানগর এলাকায় ৪৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫১টি আগ্নেয়াস্ত্র ও ৩৭৮টি গুলি। এসব ঘটনায় অস্ত্র আইনে ৪৮টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৮১ জনকে।
অন্যদিকে জেলা পুলিশ ২৫ নভেম্বর পর্যন্ত ৩২টি আগ্নেয়াস্ত্র ও ৩৯টি গুলি উদ্ধার করেছে। এসব ঘটনায় ২০টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৩৪ জনকে।
গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য, নগরে উদ্ধার হওয়া অনেক অস্ত্র একই ধরনের এবং বেশির ভাগই ভারতে তৈরি। এসব অস্ত্র সচল। একটি অস্ত্রের দাম ১৮ হাজার থেকে ২৫ হাজার টাকা। তাঁদের ধারণা, নগরে এখনো অন্তত ৩০০টি অবৈধ আগ্নেয়াস্ত্র আছে।

.pa-khulna-nov-04 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-khulna-nov-04 iframe{height:570px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-khulna-nov-04 iframe{height:540px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-khulna-nov-04 iframe{height:530px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-khulna-nov-04 iframe{height:570px!important}}@media (min-width:768px){.pa-khulna-nov-04 iframe{height:570px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();অস্ত্র উদ্ধারের পাশাপাশি কয়েকটি গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। পালংকি রেস্তোরাঁয় গুলির ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। ২৫ নভেম্বর দুপুরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাকিব আল হাসান ও আশিক হাওলাদার নামের দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্য, তাঁরা ‘বি কোম্পানি’র সদস্য।
একই দিন ভোরে চাঁদাবাজি ও গুলির ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজান ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের ভাড়া বাসা থেকে একটি দেশীয় শুটারগান, চারটি শটগানের কার্তুজ, ৮০০ গ্রাম গাঁজা এবং একটি ওয়াকিটকি ও চার্জার জব্দ করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন টুটপাড়া ফরিদ মোল্লার মোড় এলাকার হাবি ছাত্তার ও নাঈমুর রহমান।
খুলনায় ভ্যানে থাকা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, চালকও গুলিবিদ্ধকেএমপির সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিস্ত্রিপাড়া বাজারে ২২ অক্টোবর তাওহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি সিজান। কেএমপির বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে হত্যা-সংশ্লিষ্ট অভিযোগসহ ১৩টি মামলা আছে। হাবি ছাত্তার ও নাঈমুরের বিরুদ্ধে একটি করে মামলা আছে। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের নানা অভিযোগ আছে।
চলতি বছরে খুলনায় ৮১ খুন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগর এলাকায় ৪১ জন খুন হয়েছেন। কেএমপির তথ্যমতে, এসব ঘটনায় ৩৮টি হত্যা মামলা হয়েছে। তবে গতকাল বুধবার পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আবদুল হালিম হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি।

.pa-khulna-nov-03 iframe{width:100%!important}@media (max-width:359px){.pa-khulna-nov-03 iframe{height:910px!important}}@media (min-width:360px) and (max-width:413px){.pa-khulna-nov-03 iframe{height:790px!important}}@media (min-width:414px) and (max-width:511px){.pa-khulna-nov-03 iframe{height:790px!important}}@media (min-width:512px) and (max-width:767px){.pa-khulna-nov-03 iframe{height:770px!important}}@media (min-width:768px){.pa-khulna-nov-03 iframe{height:700px!important}}(function(){var w=document.currentScript.previousElementSibling.previousElementSibling,f=w.querySelector("iframe");window.addEventListener("message",function(e){if(e.source===f.contentWindow&&e.data&&e.data.type==="pa-graphic-height"){f.style.setProperty("height",(e.data.height+2)+"px","important");}});function fill(){w.style.width="";var a=w.parentElement,ow=w.offsetWidth;while(a&&a!==document.documentElement){var c=getComputedStyle(a),cw=a.clientWidth-parseFloat(c.paddingLeft)-parseFloat(c.paddingRight);if(cw>ow+4){w.style.width=cw+"px";return;}var pd=a.parentElement?getComputedStyle(a.parentElement).display:"";if(!/inline|table/.test(c.display)&&!/flex|grid/.test(pd))return;a=a.parentElement;}}fill();window.addEventListener("resize",fill);f.addEventListener("load",function(){try{f.contentWindow.postMessage({type:"pa-graphic-ping"},"*");}catch(x){}});})();হত্যা মামলাগুলোর মধ্যে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৬টি, পারিবারিক সহিংসতাসহ ১৩টি, চাঁদাবাজিকে কেন্দ্র করে একটি এবং অন্যান্য কারণে আটটি মামলা হয়েছে। একটি ঘটনায় তিনজন নিহত হলেও একটি হত্যা মামলা হয়েছে। ইতিমধ্যে সাতটি মামলায় আদালতে পুলিশি প্রতিবেদন দাখিল করা হয়েছে। ২৯টি মামলা কেএমপিতে এবং দুটি মামলা নৌ-পুলিশের কাছে তদন্তাধীন।
অন্যদিকে জেলা পুলিশের আওতাধীন এলাকায় চলতি বছরের ২৫ নভেম্বর পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে খুলনা মহানগর ও জেলায় নিহতের সংখ্যা ৮১ জন।

Source - www.prothomalo.com ↗