রাজধানীর মিরপুর, বাড্ডা ও কালশী এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
সর্বশেষ রাত সাড়ে ১১টার দিকে পল্লবীর কালশী এলাকায় চলন্ত বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে বাসের চালক, সহকারী ও যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসায় কেউ হতাহত হননি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের বিহারি ক্যাম্পসংলগ্ন এলাকায় পার্কিংয়ে রাখা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন পুড়ে যায়।
এ ছাড়া রাত ৯টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডার মেরুল এলাকায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে চলন্ত আলিফ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার পরপরই যাত্রীরা বাস থেকে নেমে পড়ায় এ ঘটনায়ও কেউ হতাহত হননি।
রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন

একই রাতে রাজধানীর তিন এলাকায় বাসে অগ্নিসংযোগের এসব ঘটনায় নগরীর গণপরিবহন চলাচল ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
Source - www.bd24live.com ↗