Bangladesh · 2026-11-27 12:51:56

পাঁচ পরোয়ানা, ১৩ মামলা—অবশেষে ধরা পড়লেন ছিনতাইকারী ইসমাইল

পাঁচ পরোয়ানা, ১৩ মামলা—অবশেষে ধরা পড়লেন ছিনতাইকারী ইসমাইল
নাম মো. ইসমাইল হোসেন, পরিচিত রনি নামে। পুলিশের হিসাবে, তাঁর বিরুদ্ধে রয়েছে চুরি-ছিনতাইসহ ১৩টি মামলা। এর মধ্যে পাঁচটি মামলায় রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। অবশেষে গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের মোহরা কাজীরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানাধীন। গ্রেপ্তারের বিষয়টি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসমাইলকে ধরার জন্য পুলিশ চেষ্টা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ইসমাইলের বাড়ি হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধ্যমপুরীচর এলাকায়। তিনি ওই এলাকার মো. মাসুদুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও
অস্ত্র আইনে মামলা রয়েছে।

Source - www.prothomalo.com ↗