রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহারের মূল ভবন নির্মাণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন হয়েছে।
ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বী সদস্যরা আজ শুক্রবার সকালে এই মানববন্ধন করেন। মিরপুর-১৩ নম্বর সেকশনে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্সে অবস্থিত শাক্যমুনি বৌদ্ধ বিহারের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অন্য যে দাবিগুলো জানানো হয় তার মধ্যে রয়েছে শীলবান ও বিনয়ী ভিক্ষুকে মিরপুরের শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ হিসেবে নিয়োগ, বিহার কমপ্লেক্স পার্বত্য বৌদ্ধ সংঘ ও জনগণের স্বার্থে ব্যবহার, স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিহার পরিচালনার নতুন কমিটি গঠন এবং বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত।
মানববন্ধনে পাঠ করা লিখিত বিবৃতিতে বলা হয়, ১৯৭৬ সালে বিমলতিষ্য ভান্তের উদ্যোগে এবং ঢাকার তৎকালীন পার্বত্য বৌদ্ধ সমাজের প্রচেষ্টায় পার্বত্য বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠিত হয়। ঢাকায় বসবাসরত পাহাড়ি বৌদ্ধদের সংগঠিত করা এবং একটি স্বতন্ত্র বৌদ্ধ বিহার নির্মাণ ছিল এর অন্যতম উদ্দেশ্য। সেই লক্ষ্যে মিরপুর-১৩ এলাকায় পাওয়া জায়গায় ১৯৮৩ সালে শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠিত হয়। কিন্তু ১৯৮৬ সালে বিমলতিষ্য ভান্তের দেশত্যাগের পর থেকে বিহার ও সংঘের সম্পত্তি নিয়ে নানা অনিয়মসহ বিরোধ তৈরি হয়। ফলে বিহারের মূল ভবন আর হয়নি।
মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহারের মূল ভবন নির্মাণসহ পাঁচ দাবিতে মানববন্ধন

মানববন্ধনে পার্বত্য বৌদ্ধ সংঘের সাবেক সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়। এসব অভিযোগের মধ্যে আছে সংঘের সম্পত্তি ব্যক্তিস্বার্থে ব্যবহার, অনিয়ম, আর্থিক অস্বচ্ছতা, বিহার নির্মাণে বাধা দেওয়া। অভিযোগের বিষয়ে জানতে পরে প্রজ্ঞানন্দ মহাথেরের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি মুঠোফোন প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে এখন কোনো কথা বলবেন না।
মানববন্ধনে শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক নিকোলাস চাকমা বলেন, ৪০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত বৌদ্ধ বিহার নির্মাণ হয়নি। বরং বিহারের জায়গায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
সংঘের আর্থিক হিসাব ও সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান নিকোলাস চাকমা। তিনি বলেন, বিহার নির্মাণের উদ্যোগ নেওয়ায় সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, হুমকি ও কমিটির সদস্যদের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
বৌদ্ধ বিহারের বিশিষ্ট দায়ক এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান নির্বাহী প্রকৌশলী তরুণ তপন দেওয়ান বলেন, প্রজ্ঞানন্দ মহাথেরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। অভিযোগগুলো ধর্মীয় বিধান অনুযায়ী পর্যালোচনার জন্য তিনি ভিক্ষু সংঘের প্রতি আহ্বান জানান।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) মনীষ দেওয়ান বলেন, অভিযোগগুলো অবহেলা করার সুযোগ নেই। ভিক্ষু সংঘের উচিত, নিরপেক্ষ তদন্ত করে ধর্মীয় বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধভাবে বৌদ্ধ বিহার প্রতিষ্ঠায় সহযোগিতার আহ্বান জানান তিনি।
বিহার পরিচালনা কমিটি ও নির্মাণ কমিটির সদস্যসচিব শুভাশীষ চাকমা বলেন, বৌদ্ধ সমাজের চারটি ভিত্তি হলো ভিক্ষু, ভিক্ষুণী, উপাসক ও উপাসিকা। এসব ভিত্তিকে ধারণ করেই একটি পূর্ণাঙ্গ বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করা প্রয়োজন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিহার পরিচালনা কমিটির আহ্বায়ক শৈলজ বিকাশ চাকমা। সঞ্চালনা করেন কমিটির সহ-আহ্বায়ক মিতায়ন চাকমা। আরও বক্তব্য দেন সিএইচটি ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক উৎপল দেওয়ান, কমিটির সহসদস্যসচিব পলিটন খীসা ও সদস্য নীতিমুনি চাকমা।

Source - www.prothomalo.com ↗